September 9, 2026, 3:15 pm
শিরোনাম :
হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্হতা কামনায় প্রেসক্লাব পাটগ্রামে দোয়া মাহফিল

আব্দুস সামাদ পাটগ্রাম(লালমনিরহাট)প্রতিনিধি

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্হতা কামনায় প্রেসক্লাব পাটগ্রামে দোয়া মাহফিল

আব্দুস সামাদ
পাটগ্রাম(লালমনিরহাট)প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায়
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ৩০ নভেম্বর) বাদ আছর প্রেস ক্লাব পাটগ্রাম এর আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের এর সভাপতি ইফতেখার আহমেদ এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপি সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল,
প্রেসক্লাব পাটগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের একজন প্রবীণ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর সুস্থতা শুধু রাজনৈতিক কারণেই নয়, মানবিক বিবেচনায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা আরও বলেন, জাতির যেকোনো সংকটে বেগম জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই দেশের মানুষের দাবির প্রতি সম্মান দেখিয়ে তাঁর চিকিৎসার সার্বিক সুযোগ নিশ্চিত করা উচিত।

দোয়া মাহফিলে এসময় প্রেসক্লাব পাটগ্রাম,পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটি ও প্রেস ফাইভ এর সদস্যরা উপস্হিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল, প্রিন্ট মিডিয়া ও স্থানীয় সংবাদকর্মীরা। সবাই মিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও জাতির সার্বিক মঙ্গল কামনা করেন।

মাহফিল শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে, সাংবাদিক সমাজের ঐক্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা