August 16, 2026, 1:40 am
শিরোনাম :
ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সুন্দরগঞ্জে জমি বিরোধে হামলা, ভিডিপি দলনেতা-দলনেত্রীসহ আহত ১০ রায়গঞ্জের টিটিসি ধানগড়াতেই চাই মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার

সাঁথিয়ায় চায়না দুয়ারী জাল ধ্বংস, জলা লিজগ্রহীতাদের কাছে হস্তান্তর

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

সাঁথিয়ায় চায়না দুয়ারী জাল ধ্বংস, জলা লিজগ্রহীতাদের কাছে হস্তান্তর
সাথিয়া প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া উপজেলার কাগেশ্বরী-১ ও ২, পুন্ডরিয়া ও করমজা এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে চায়না দুয়ারীসহ নিষিদ্ধ জাল ধ্বংস করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্নার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলার বিভিন্ন জলাশয়ে অবৈধভাবে স্থাপন করা চায়না দুয়ারী জাল, বেহুন্দি জালসহ প্রায় শতাধিক জাল উদ্ধার ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা কিছু জলাভূমি নিয়মিত লিজগ্রহীতাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
ইউএনও রিজু তামান্না বলেন, “মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহার ও জলাশয় দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ কেউ দখলে রাখতে পারবে না।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের নিয়মিত অভিযান মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা