November 11, 2026, 3:44 pm
শিরোনাম :
সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে ড্রাম ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, আহত ১ মাদকের বিস্তার রোধে কালাইয়ে সচেতনতামূলক সমাবেশ, সুস্থ প্রজন্ম গঠনে সামাজিক আন্দোলনের আহ্বান আওয়ামীলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন নারীর

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন নারীর
দৈনিক মানব বার্তা
ফরিদপুর প্রতিনিধি
বাওনকান্দা কলাতলা এলাকায় দ্রুতগামী অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন নারী (বয়স প্রায় ৩৫) নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গা-ঢাকা মহাসড়কের বাওনকান্দা কলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী অজ্ঞাত যানবাহন ওই নারীকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পথচারীরা মহাসড়কে লাশ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে এবং বিষয়টি শিবচর হাইওয়ে থানা পুলিশকে অবহিত করে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এলাকাবাসীরা জানান, গত কয়েকদিন ধরে ওই নারীকে এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং এলাকায় আশ্রয়হীনভাবে অবস্থান করছিলেন।
ভাঙ্গা থানা পুলিশের এক কর্মকর্তা জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা