November 12, 2026, 3:17 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পার্বতীপুরে দিনাজপুর জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেলাল উদ্দিন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

পার্বতীপুরে দিনাজপুর জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেলাল উদ্দিন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:-

দিনাজপুর জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং রাজ-২৭৯৪/১২) ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
​সোমবার (৯ নভেম্বর) রাত নয়টায় পার্বতীপুর নতুন বাজারস্থ নিজ কার্যালয়ে এই ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
​সংগঠনের সভাপতি বাবু শ্রী জ্যোতিষ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: আসাদুল ইসলামের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক ও ৩ নং রামপুর ইউপি চেয়ারম্যান মো: শাহাদত হোসেন সাদো, যুগ্ন আহ্বায়ক মো: মাহাবুর রশিদ সংগ্রাম, সদস্য মো: মমিনুল ইসলাম (ডাক্তার), পৌর বিএনপির ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: মিজানুর রহমান সিয়াম এর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, এবং যুবনেতা মো: সাকিব হোসেন (ডলার)। অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন দিনাজপুর জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম।
​সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হোটেল রেস্তরাঁ সেক্টরে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোক্তারুজ্জামান খান। এছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন উক্ত সংগ্রাম পরিষদের উত্তরাঞ্চল কমিটির আহ্বায়ক মোহম্মদ আব্দুল মোমিন মন্ডল।
​সভায় বক্তারা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিকদের ন্যায্য অধিকার, সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন এবং শ্রম আইন কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা