October 27, 2026, 1:47 am
শিরোনাম :
দুপুরেও বিদ্যালয়ে নেই শিক্ষক-শিক্ষার্থী! কারন দর্শানোর নোটিশ উপজেলা নির্বাহী অফিসারের বান্দরবানের লামায় পৃথক বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু প্রবাসী স্বামীর তালাকের নোটিশ ঘিরে বিতর্ক, কাজীর বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ সুন্দরগঞ্জে ফের কুকুরের কামড়ে আহত ৪ শিশু, বাড়ছে উদ্বেগ চরকিং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় খন্দকার সোহেল গোপালগঞ্জে চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে রোগীর চোখ নষ্টের অভিযোগ, সাংবাদিকের সঙ্গে ফোনালাপ ঘিরে বিতর্ক তজুমদ্দিনে সোনাপুর ইউপির চেয়ারম্যান পদে আলোচনায় শাহিন শাজী জলঢাকায় ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠুর জন্মদিন পালিত ভোলা জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার সিংহ রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার

ভোলা জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল বিভাগীয় চিফ: ইমন রহমান

“ভোলা জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত”

বরিশাল বিভাগীয় চিফ: ইমন রহমান

আজ ২৫ অক্টোবর ,২০২৬ খ্রিঃ ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর/২০২৬ মাসের ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ভোলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। অনুষ্ঠানের শুরুতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র বিস্তারিতভাবে উপস্থাপন করেন জনাব আহসানুজ্জামান,পিপিএম
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস),ভোলা।

অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, স্পর্শকাতর মামলাসমূহের দ্রুত অগ্রগতি এবং জেলা গোয়েন্দা (ডিবি) কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

সভায় সেপ্টেম্বর/২০২৬ মাসে পেশাগত দায়িত্ব পালনে অনন্য অবদান এবং কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ভোলা জেলা পুলিশের বিভিন্ন ক্যাটাগরির শ্রেষ্ঠ অফিসারদের হাতে বিশেষ পুরষ্কার ও সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মহোদয়।

এ সময় জনাব সত্যজিৎ কুমার ঘোষ অতিরিক্ত পুলিশ সুপার,
লালমোহন সার্কেল,জনাব মোঃ মেহেদী হাসান
সহকারী পুলিশ সুপার চরফ্যাশন সার্কেল ভোলা-সহ ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (জেলা বিশেষ শাখা), কোর্ট পুলিশ পরিদর্শক এবং বিভিন্ন তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জসহ ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা