October 26, 2026, 8:08 am
শিরোনাম :
গোপালগঞ্জে চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে রোগীর চোখ নষ্টের অভিযোগ, সাংবাদিকের সঙ্গে ফোনালাপ ঘিরে বিতর্ক তজুমদ্দিনে সোনাপুর ইউপির চেয়ারম্যান পদে আলোচনায় শাহিন শাজী জলঢাকায় ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠুর জন্মদিন পালিত ভোলা জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার সিংহ রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ নীলফামারীতে লাউয়ের বাম্পার ফলন, কিন্তু পকেটে নেই কাঙ্খিত দাম গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ ১০ কর্ম দিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ আইন সহায়ক পরিষদের কেন্দ্রীয় সদস্য হলেন অ্যাডভোকেট রেজাউল করিম শাহীন রায়গঞ্জে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু: অংশ নিলেন দুই শতাধিক তরুণ-তরুণী

ডোমারে সীরাত ও দোয়া মাহফিলে হামলার অভিযোগ, প্রতিবাদে আয়োজকদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার নীলফামারী

ডোমারে সীরাত ও দোয়া মাহফিলে হামলার অভিযোগ, প্রতিবাদে আয়োজকদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারীর ডোমার উপজেলায় সীরাত ও দোয়া মাহফিল চলাকালে হামলা ও অনুষ্ঠান পণ্ড করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে আয়োজক কমিটি।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ডোমার প্রেসক্লাবে মেলাপাঙ্গা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় মেলাপাঙ্গা পশ্চিমপাড়া জামে মসজিদ মাঠে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার উদ্দেশ্যে সীরাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তিনি অভিযোগ করেন, মাহফিল চলাকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি সেখানে হামলা চালিয়ে অনুষ্ঠানটি পণ্ড করে দেন। এ সময় মাহফিলে উপস্থিত কয়েকজন অতিথিকে লাঞ্ছিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ঘটনার পর হামলার বিষয়ে ডোমার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আয়োজক কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, “ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।”
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা