October 14, 2026, 3:16 am
শিরোনাম :
দুর্গা পূজা নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি এমপি এস এম জিলানীর চরকচ্ছপিয়া হতে চর কুকরি মুকরি লঞ্চ-খেয়া ঘাটে হয়রানিতে সাধারণ যাত্রীরা দক্ষিণ আইচায় মা ইলিশ শিকার বন্ধ: অলস সময় পার করছেন উপকূলীয় জেলেরা পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের ১০ অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান কালাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প মহড়া নীলফামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত করিমগ্রামে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের নির্বাচনী প্রচারণা, গণসংযোগে নেতাকর্মীরা কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের প্রস্তুতি সভা, নিরাপত্তা জোরদারে গুরুত্ব ফেরিওয়ালা ভেমরুলের সহজ-সরল জীবন: আমাদের জন্য এক বড় শিক্ষা লামার ফাঁসিয়াখালী ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রী নিখোঁজ

দুর্গা পূজা নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি এমপি এস এম জিলানীর

লুৎফর সিকদার গোপালগঞ্জ:

টুঙ্গিপাড়া কোটালীপাড়া দুর্গা পূজা সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি আহ্বান এমপি এস এম জিলানী

লুৎফর সিকদার গোপালগঞ্জ:

টুঙ্গীপাড়া কোটলীপাড়া আসন্ন দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার সংশ্লিষ্টদের অংশগ্রহণে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর তারিখে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) হলরুমে উপজেলা প্রশাসন, কোটালীপাড়া, ও মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট টুঙ্গিপাড়া, উপজেলা প্রশাসন টুঙ্গিপাড়া, গোপালগঞ্জের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কোটালীপাড়া সভায় সভাপতিত্ব করেন জনাব সাইফ-উল-আরেফীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোটালীপাড়া, গোপালগঞ্জ ও টুঙ্গীপাড়া সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ দিদারুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস. এম. জিলানী, মাননীয় সংসদ সদস্য, গোপালগঞ্জ-৩ আসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা, সম্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিরসন, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন, আনন্দময় ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ হোক শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা