October 26, 2026, 8:19 pm
শিরোনাম :
দুপুরেও বিদ্যালয়ে নেই শিক্ষক-শিক্ষার্থী! কারন দর্শানোর নোটিশ উপজেলা নির্বাহী অফিসারের বান্দরবানের লামায় পৃথক বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু প্রবাসী স্বামীর তালাকের নোটিশ ঘিরে বিতর্ক, কাজীর বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ সুন্দরগঞ্জে ফের কুকুরের কামড়ে আহত ৪ শিশু, বাড়ছে উদ্বেগ চরকিং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় খন্দকার সোহেল গোপালগঞ্জে চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে রোগীর চোখ নষ্টের অভিযোগ, সাংবাদিকের সঙ্গে ফোনালাপ ঘিরে বিতর্ক তজুমদ্দিনে সোনাপুর ইউপির চেয়ারম্যান পদে আলোচনায় শাহিন শাজী জলঢাকায় ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠুর জন্মদিন পালিত ভোলা জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার সিংহ রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার

ইসলামপুর শাহ কামালিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হলেন মোঃ সোয়াদ আলী

পাবনা প্রতিনিধি

ইসলামপুর শাহ কামালিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হলেন মোঃ সোয়াদ আলী

পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলার ইসলামপুর শাহ কামালিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জনাব মোঃ সোয়াদ আলী। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাদ্রাসার শিক্ষা বোর্ড প্রবিধানমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট প্রবিধান অনুসারে এ কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত পত্র ইস্যু হওয়ার পর থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ কমিটি বলবৎ থাকবে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত সুপার মোঃ আসলাম হোসেন, সদস্যসচিব হিসেবে এবং অভিভাবক সদস্য হিসেবে মোহাম্মদ আজিজ উদ্দিন। এ ছাড়া সাধারণ শিক্ষক সদস্যও কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।

উল্লেখ্য, মোঃ সোয়াদ আলী এর আগে ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতি, পাবনা, বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পাশাপাশি তিনি জাগরণ সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। সংস্থাটির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে নলকূপ প্রদান এবং বিনামূল্যে চক্ষু চিকিৎসাশিবিরের মতো জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কার্যক্রমে নতুন কমিটি দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা