October 4, 2026, 10:52 am
শিরোনাম :
বান্দরবানের লামায় বন্যা হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ পরিবার পেল ২১ লাখ ৫৯ হাজার টাকার চেক হস্তান্তর জলঢাকায় ‘ট্রাস্টেড আইটি সেন্টার’ ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি চর কুকরি মুকরি লঞ্চ-খেয়া মালিকদের হয়রানির জাঁতাকলে সাধারণ যাত্রীরা সুলতান সালাহউদ্দীন আইয়ূবী আল ক্বাদেরীর হাতে পবিত্র বায়তুল মুকাদ্দাস বিজয় ভোলার নয় কূপে দৈনিক ১৮২ মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহারের সুযোগ তারাগঞ্জে ডালিয়া সেচ প্রকল্পের মেঠোপথে ৪০০ তালবীজ রোপণ: ছায়াশূন্য মাঠে স্বস্তির উদ্যোগ হাতিয়ায় ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রেস-ক্লাব ট্রাস্টের ঢাকা দক্ষিণাঞ্চলের (সাবেক ফরিদপুর) পাঁচ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত ভোলা পূর্ব ইলিশা জংশন বাজার মাঠে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্ট ২ অক্টোবর ২০২৬ বাদ জুম্মা শহীদ হাদী চত্বর শাহবাগ ঢাকায় মানববন্ধন কর্মসূচি মোঃ সিমান্ত তালুকদার

সোনাদিয়ার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে সম্ভাব্য প্রার্থী ফাহিমা গিয়াস

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সোনাদিয়ার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে সম্ভাব্য প্রার্থী ফাহিমা গিয়াস

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৮ নং সোনাদিয়া ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ফাহিমা গিয়াস। স্থানীয়ভাবে পরিচিত এই নারী প্রার্থী এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে জনসেবামূলক কাজে সম্পৃক্ত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ফাহিমা গিয়াস চরচেঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বশির উল্লাহ বেপারীর পুত্রবধূ, চিকিৎসক ফজলে এলাহি বেলালের বড় মেয়ে এবং গিয়াস উদ্দিনের সহধর্মিণী। তিনি শিক্ষাগত যোগ্যতায় বি.এ, বি.পি.এড ও এম.এ ডিগ্রিধারী।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোনাদিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের পরিচিতি তুলে ধরছেন তিনি। নির্বাচিত হলে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সাধারণ মানুষের পাশে থাকা, নারীদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে কাজ করা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে তিনি এগিয়ে যেতে চান।

স্থানীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে ফাহিমা গিয়াস সংশ্লিষ্ট ওয়ার্ডের সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা