September 23, 2026, 2:33 am
শিরোনাম :
জলঢাকায় মকবুল হোসেন হত্যার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও গাছ লাগিয়ে দেশ সাজাতে অনন্য উদ্যোগ: রংপুরে আনসার ও ভিডিপি গোপালগঞ্জেয ডিবি পুলিশ পৃথক অভিযানে ২ কেজি গাজা সহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলার তজুমুদ্দিনে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন দুষ্কৃতিকারী আটক গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক জ্বালানি তেলের রাতারাতি বাড়তি মুনাফার লোভ, প্রতিবাদ করায় ফিলিং স্টেশন মালিকের রডের আঘাতে রক্তাক্ত গ্রাহক! আর শোনা হলো না কীর্তন, জলঢাকায় পিকআপের ধাক্কায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ প্রাণ গেল স্বামীর বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ডিমলায় আনসার-ভিডিপির ১০ দিনের প্রশিক্ষণে চতুর্থ দিনে দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ

সুন্দরগঞ্জে ডেঙ্গুর হানা, হাসপাতালে চিকিৎসাধীন ৪ রোগী

মোঃ মহিবুল্লাহ মেহেদী সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

সুন্দরগঞ্জে ডেঙ্গুর হানা, হাসপাতালে চিকিৎসাধীন ৪ রোগী

মোঃ মহিবুল্লাহ মেহেদী
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ডেঙ্গুর সংক্রমণ দেখা দিয়েছে। এ পর্যন্ত উপজেলায় পাঁচজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন বর্তমানে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপর একজন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ডেঙ্গু ওয়ার্ডে চারজন রোগী চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন—আঙ্গুর মিয়া, কাজিউল ইসলাম, আল আমিন মিয়া ও ফুলমতি বেগম। আক্রান্ত সবাই সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফুলমতি বেগম তারাপুর ইউনিয়নের চৈতন্য বাজার এলাকায় বেড়াতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হন। অপর তিনজন ঢাকায় অবস্থান করছিলেন। জ্বর নিয়ে তারা বাড়িতে ফেরার পর পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়।

চিকিৎসাধীন কাজিউল ইসলাম বলেন, “আমি ঢাকায় চাকরি করি। কয়েকদিন আগে জ্বর নিয়ে বাড়িতে ফিরি। ওষুধ খাওয়ার পরও জ্বর না কমায় হাসপাতালে ভর্তি হই। পরে পরীক্ষা করে জানতে পারি, আমি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি।”

 

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান বলেন, “ডেঙ্গুর উপসর্গ নিয়ে কয়েকজন রোগী হাসপাতালে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের ডেঙ্গু শনাক্ত হয়। আক্রান্ত রোগীদের ডেঙ্গু ওয়ার্ডে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এরই মধ্যে একজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।”

তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। বাড়ির আশপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা