November 14, 2026, 5:28 pm
শিরোনাম :
পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমনিরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার ও আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু নীলফামারীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত জয়পুরহাটের কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আজ বিশ্ব ডায়াবেটিস দিবস: “ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ: সুস্থ জীবনের চাবিকাঠি” জ্ঞানাঙ্কুর মাঠে নাইট মিনিবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডাঙ্গাপাড়া কালাইয়ে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদুল হক রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির

জ্ঞানাঙ্কুর মাঠে নাইট মিনিবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডাঙ্গাপাড়া

হেলাল উদ্দিন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:-

জ্ঞানাঙ্কুর মাঠে নাইট মিনিবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডাঙ্গাপাড়া

  1. হেলাল উদ্দিন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:-

দিনাজপুরের পার্বতীপুরে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘মিনিবার ফুটবল নাইট টুর্নামেন্ট-২০২৬’ (সিজন-১) এর ফাইনাল খেলা। (১৩ই নভেম্বর) শুক্রবার সন্ধ্যা ৭টায় জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই জমজমাট ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় গুলপড়া ফুটবল একাদশ বনাম ডাঙ্গাপাড়া ফুটবল একাডেমি।
উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলাটি সমতায় শেষ হয়। পরবর্তীতে ফলাফল নির্ধারণের জন্য ট্রাইব্যুকারের শরণাপন্ন হলে, সেখানে ২-০ গোলে গুলপড়া ফুটবল একাদশকে পরাজিত করে ডাঙ্গাপাড়া ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান মোস্তা, যিনি অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে দুইজন সহকারী নিয়ে পুরো ম্যাচটি পরিচালনা করেন। এছাড়া পুরো ম্যাচজুড়ে চমৎকার ধারাভাষ্য দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন শফিউর রহমান সোহেল। ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠের চারপাশ ছিল কানায় কানায় পূর্ণ। নানা বয়সের খেলাপ্রেমী যুব, কিশোর, নারী-পুরুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে।খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দল এবং আমন্ত্রিত অতিথিদের মাঝে ক্রেস্ট ও ট্রফি বিতরণ করেন অতিথিবৃন্দ। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী সতীশ কুমার দাস। বিশেষ পর্ব পরিচালনা করেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপ টেন এর সভাপতি রকিব হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক রুস্তম আলী।
এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
টুর্নামেন্টটির সার্বিক আয়োজনে ছিল জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা