November 12, 2026, 7:19 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

ধানগড়া বাজারে নতুন ক্রীড়া সামগ্রীর দোকান ‘ধানগড়া স্পোর্টস জোন’-এর উদ্বোধন

মোঃ সিমান্ত তালুকদার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

ধানগড়া বাজারে নতুন ক্রীড়া সামগ্রীর দোকান ‘ধানগড়া স্পোর্টস জোন’-এর উদ্বোধন

  1. মোঃ সিমান্ত তালুকদার
    রায়গঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নতুন ক্রীড়া সামগ্রীর দোকান ‘ধানগড়া স্পোর্টস জোন’। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের জন্য নতুন এই প্রতিষ্ঠানটি ধানগড়ায় খেলাধুলার সামগ্রী কেনার একটি নতুন ঠিকানা হিসেবে যুক্ত হলো।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটির প্রোপাইটর মোঃ ইউসুফ রহমান (জায়েদ)। এখানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলার সামগ্রী, জার্সি ও ক্রীড়াসংশ্লিষ্ট প্রয়োজনীয় পণ্য পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটির মালিক জানান, ধানগড়ার ক্রীড়াপ্রেমীদের হাতের নাগালে মানসম্মত খেলার সামগ্রী পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।

অবস্থান: আলাউদ্দিন প্লাজা, ভিভো শোরুমের পাশে (ভেতরে), ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা