August 21, 2026, 9:04 pm
শিরোনাম :
লামার সরইয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা সহ ১ যুবক আটক মোবাইল ব্যবহার নিয়ে বিরোধের জেরে সহকর্মীকে হত্যা। রেজাউল করিম রিয়াদ ২২ আগস্ট ২০২৬ শনিবার গোপালগঞ্জে ৪৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২ ভোলার দৌলতখানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামালসহ এক জন আটক নবনির্বাচিত কমিটির প্রথম উদ্যোগেই মানবতার নজির, পথদরিদ্রদের মাঝে খাবার বিতরণ জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত সুন্দরগঞ্জের ইউএনও ঈফফাত জাহান তুলি বদলি, নিয়োগ নিয়ে আলোচনার মধ্যে পদায়ন গোপালগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের ব্যাটারি চুরি যুবক গ্রেপ্তার রায়গঞ্জে ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত খাজনার টাকা নিয়ে মিথ্যা প্রচার’—গোবিন্দগঞ্জ ভূমি অফিসের সার্টিফিকেট সহকারীর প্রতিবাদ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

রহনপুরে শান্তিপাড়ায় মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় সভা

মুনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

রহনপুরে শান্তিপাড়ায় মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় সভা

মোঃ মুনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে শান্তিপাড়ায় মাদক, ছিনতাই ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় রহনপুর আম বাজার চত্বরে আম চাষি ও আম ব্যবসায়ী সমিতিসহ সর্বস্তরের জনগণের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় বক্তব্য দেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, রহনপুর ১৬ বিজিবির কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা আছহাবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, রহনপুর পৌর ইঞ্জিনিয়ার আব্দুল মালেকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকের বিস্তার রোধ, ছিনতাই দমন ও সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

তারা আরও বলেন, রহনপুরের ঐতিহ্য ও ব্যবসায়িক পরিবেশ অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, ব্যবসায়ী ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় রহনপুর আম চাষি ও আম ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা