August 15, 2026, 10:19 pm
শিরোনাম :
ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সুন্দরগঞ্জে জমি বিরোধে হামলা, ভিডিপি দলনেতা-দলনেত্রীসহ আহত ১০ রায়গঞ্জের টিটিসি ধানগড়াতেই চাই মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার

নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্পে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিনিধি দলের পরিদর্শন

মো. শহিদুল ইসলাম নীলফামারী

নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্পে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিনিধি দলের পরিদর্শন

মো. শহিদুল ইসলাম নীলফামারী:

চীন সরকারের অনুদানে প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ প্রতিষ্ঠা প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে নীলফামারীতে প্রকল্প এলাকা পরিদর্শন করেছে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলার দারোয়ানি টেক্সটাইল মিল এলাকায় প্রস্তাবিত হাসপাতালের নির্ধারিত স্থান সরেজমিনে ঘুরে দেখেন তারা। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী।

পরিদর্শনকালে প্রকল্পের সম্ভাব্যতা, অবকাঠামোগত প্রস্তুতি, ভূমি ব্যবহার, যোগাযোগ ব্যবস্থা এবং বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন।

স্থান পরিদর্শন শেষে প্রতিনিধি দল নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং বিদ্যমান স্বাস্থ্যসেবার অবস্থা সম্পর্কে ধারণা নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় প্রকল্পের সার্বিক অগ্রগতি ও করণীয় বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভা শেষে সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, প্রাথমিক জরিপে দেখা গেছে, প্রস্তাবিত স্থানে সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগের সম্ভাবনা বিদ্যমান, যা উন্নয়ন করলে এ অঞ্চলের। স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। পাশাপাশি উন্নত যোগাযোগ অবকাঠামো গড়ে উঠলে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে আন্তঃযোগাযোগও আরও সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, প্রস্তাবিত এক হাজার শয্যার আধুনিক হাসপাতালটি ৫০০টি সাধারণ ও ৫০০টি বিশেষায়িত শয্যায় বিভক্ত করার পরিকল্পনা রয়েছে। পরিদর্শনের ভিত্তিতে প্রণীত সুপারিশমালা আগামী ১৬ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের স্বাস্থ্যখাতে নতুন দিগন্তের সূচনা হবে এবং নীলফামারীসহ আশপাশের জেলার মানুষ উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা