September 9, 2026, 3:16 pm
শিরোনাম :
হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ

ঢাকার বংশালে মরহুম সেলিম মাতব্বরের জানাজা অনুষ্ঠিত, ইমামতি করেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

মোঃ শামিম জেলা প্রতিনিধি, পটুয়াখালী

ঢাকার বংশালে মরহুম সেলিম মাতব্বরের জানাজা অনুষ্ঠিত, ইমামতি করেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

মোঃ শামিম
জেলা প্রতিনিধি, পটুয়াখালী

ঢাকার বংশাল এলাকায় অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, পটুয়াখালীর বাউফল উপজেলার ধানদী গ্রামের নিবাসী মরহুম সেলিম মাতব্বর ভাইয়ের সালাতুল জানাজা গভীর শোক ও মর্যাদার সাথে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন বাউফলের জনগণের প্রিয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

জানাজার নামাজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, আত্মীয়-স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত মুসল্লিরা মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

জানাজা শেষে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি মরহুম সেলিম মাতব্বরের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেন। তিনি দোয়ায় আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করা হয় এবং তার সকল গুনাহ মাফ করে তাকে চিরস্থায়ী শান্তি দান করা হয়।

এছাড়াও তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, প্রিয়জন হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন, তবে মহান আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করাই মুমিনের জন্য শ্রেষ্ঠ পথ। তিনি পরিবারের সদস্যদের উদ্দেশ্যে আল্লাহর কাছে উত্তম ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন এবং এই কঠিন সময়ে সবাইকে একে অপরের পাশে থাকার আহ্বান জানান।

মরহুম সেলিম মাতব্বর তার জীবদ্দশায় একজন সৎ, বিনয়ী ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাকে একজন মানবিক ও সহৃদয় ব্যক্তি হিসেবে স্মরণ করেন।

উল্লেখ্য, মরহুমের মৃত্যুতে বাউফলসহ বিভিন্ন এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। তার বিদেহী আত্মার শান্তি কামনায় পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা সবার কাছে দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা