August 14, 2026, 11:09 pm
শিরোনাম :
মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু শিবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উপকূলীয় মানুষের দুর্যোগঝুঁকি নিয়ে চট্টগ্রামে নাগরিক গোলটেবিল কথা বলবেন ভোলার- মাকসুদ বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান

সুন্দরগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে ইউএনও মিস ঈফফাত জাহান তুলি

মুহিবুল্লাহ মেহেদী সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি

সুন্দরগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে ইউএনও মিস ঈফফাত জাহান তুলি

মোঃ মহিবুল্লাহ মেহেদী
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি,গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম তদারকিতে মাঠ পর্যায়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মিস ঈফফাত জাহান তুলি। এরই ধারাবাহিকতায় রবিবার (০৫ এপ্রিল) উপজেলার দহবন্দ ইউনিয়নে নির্মাণাধীন একটি গুরুত্বপূর্ণ ব্রিজের ডালাইয়ের কাজ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি নির্মাণ কাজের অগ্রগতি, গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের কল্যাণে নেওয়া উন্নয়নমূলক প্রকল্পগুলো যথাযথ মান বজায় রেখে দ্রুত বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় স্থানীয়দের সঙ্গেও কথা বলেন তিনি এবং ব্রিজটির কাজ দ্রুত শেষ করার আশাবাদ ব্যক্ত করেন। এলাকাবাসী জানান, ব্রিজটি নির্মিত হলে যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

উপজেলার বিভিন্ন স্থানে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়মিত পরিদর্শনের মাধ্যমে কাজের গতি ও মান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মিস ঈফফাত জাহান তুলি। স্থানীয়রা আশা করছেন, তার এমন তৎপরতায় সুন্দরগঞ্জ উপজেলার উন্নয়নের ধারা আরও বেগবান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা