August 13, 2026, 1:12 pm
শিরোনাম :
বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিলে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে দোয়া ও মাহফিল কৃষকের ঘরে উঠলো সোনার ফসল জিপিএ ফাইভ গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা সুন্দরগঞ্জে ৭ বছরের শিশু শিক্ষার্থী বলাৎকার, অভিযুক্ত ব্যক্তির বিচার ও গ্ৰেপ্তারের দাবিতে মানববন্ধন স্থায়ী রাষ্ট্রপতি হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে চান দেশের মানুষ ​নীলফামারীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস ও র‍্যালি অনুষ্ঠিত চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে কারাদণ্ড ও অর্থদণ্ড গোপালগঞ্জে কাশিয়ানী ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু লামার সরইয়ে “গাছ লাগান, পরিবেশ বাঁচান। বাঁচিয়ে রাখুন দেশের প্রাণ” নীতির আলোকে বৃক্ষ রোপন কর্মসূচী ২০২৬ অনুষ্ঠিত গোপালগঞ্জে হা’ম’লা’র আ’শ’ঙ্কা’য়” পুলিশ সুপার কাছে নিরাপত্তা চাইলো বিদ্যুৎ অফিস

​নীলফামারীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস ও র‍্যালি অনুষ্ঠিত

শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার নিলফামারী

​নীলফামারীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস ও র‍্যালি অনুষ্ঠিত।

​নীলফামারী প্রতিনিধি:

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ নীলফামারী জেলা শাখার উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​আজ বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় জেলা জামায়াত অফিস থেকে একটি বিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার ট্রাফিক মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

​জেলা যুব বিভাগের সভাপতি কাজী আব্দুল মালেকের সভাপতিত্বে ও সেক্রেটারি আহমাদ রায়হানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।

​প্রধান অতিথির বক্তব্যে আলফারুক আব্দুল লতীফ বলেন, “আজকের যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু অনেক যুবক আজ মাদকের নেশায় আসক্ত হয়ে ধ্বংসের পথে চলে যাচ্ছে। যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে মাদকদ্রব্যের চোরাচালান বন্ধ করতে হবে। সীমান্ত এলাকাগুলোতে কঠোর নজরদারি রাখতে হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির পাশাপাশি মাদকদ্রব্য বন্ধে গ্রাম-গঞ্জে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা