September 9, 2026, 1:53 pm
শিরোনাম :
নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা

ডিমলায় তেলের জন্য হাহাকার: পুলিশের বিরুদ্ধে অভিযোগ, ডিপো খুলে শূন্যতা প্রমাণ করলেন পাম্প মালিক নিজে

​ আব্দুল হালিম নীলফামারী জেলা প্রতিনিধি

ডিমলায় তেলের জন্য হাহাকার: পুলিশের বিরুদ্ধে অভিযোগ, ডিপো খুলে শূন্যতা প্রমাণ করলেন পাম্প মালিক নিজে

​ আব্দুল হালিম নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় আলম ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিয়ে বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ নজিরবিহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল না পেয়ে শত শত মোটরসাইকেল আরোহীর ক্ষোভ, পুলিশের বিরুদ্ধে লাইন ভঙ্গের অভিযোগ এবং সবশেষে পাম্প মালিকের শূন্য ডিপো প্রদর্শনের মাধ্যমে এক উত্তেজনাকর পরিস্থিতির অবসান ঘটে।

ভোর থেকেই আলম ফিলিং স্টেশনে তেল নিতে ভিড় করেন এনজিও কর্মী, বিমা প্রতিনিধি, শিক্ষক ও ব্যবসায়ী সাধারণ জনগণ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
৩-৪ ঘণ্টা লাইনে অপেক্ষার পর হঠাৎ পাম্প কর্তৃপক্ষ তেল শেষ হওয়ার ঘোষণা দিয়ে সরবরাহ বন্ধ করে দিলে উপস্থিত জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

তেল সরবরাহ বন্ধের ঘোষণার পরপরই লাইনে থাকা সাধারণ মানুষ অভিযোগ তোলেন—পাম্প কর্তৃপক্ষ ও পুলিশ যোগসাজশ করে সাধারণদের বঞ্চিত করছে এবং পুলিশ সদস্যরা লাইন ভেঙে তেল নিচ্ছিলেন । এ সময় এক আরোহীকে ঘটনার সত্যতা পেতে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পুরস্কার ঘোষণা ও আকুতি করতে দেখা যায়। তবে পুলিশের ব্যবহৃত বাইকের তেলের ট্যাংক পরীক্ষা করতে না দেওয়ায় সাধারণ মানুষের মাঝে সন্দেহ ও ক্ষোভ আরও ঘনীভূত হয়।

জনরোষ যখন তুঙ্গে, তখন পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন দায়িত্ব অফিসার ও পাম্প মালিক জনাব আলম ইসলাম নিজে। তিনি উপস্থিত উত্তেজিত জনতা এবং ডিউটিরত অফিসার, পাম কতৃপক্ষ পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে সরাসরি তেলের প্রধান আন্ডারগ্রাউন্ড ট্যাংক বা ডিপো খুলে দেখান। ডিপোতে কোনো তেল অবশিষ্ট না থাকায় জনগণের দীর্ঘক্ষণের সন্দেহ দূর হয় এবং মুহূর্তেই পরিবেশ শান্ত হয়ে আসে।

তেল না পেয়ে ফিরে যাওয়ার সময় আরোহীরা চরম হতাশা প্রকাশ করলেও পাম্প মালিকের এমন স্বচ্ছ ও সাহসী পদক্ষেপের প্রশংসা করেন। একইসঙ্গে তারা এলাকায় চলমান এই তীব্র জ্বালানি সংকট নিরসনে পাম মালিক ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা