August 16, 2026, 4:54 am
শিরোনাম :
ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সুন্দরগঞ্জে জমি বিরোধে হামলা, ভিডিপি দলনেতা-দলনেত্রীসহ আহত ১০ রায়গঞ্জের টিটিসি ধানগড়াতেই চাই মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের বাড়ি গাইবান্ধার একই গ্রামে, এলাকাজুড়ে শোক

মোঃ মহিবুল্লাহ মেহেদী, গাইবান্ধা প্রতিনিধি

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের বাড়ি গাইবান্ধার একই গ্রামে, এলাকাজুড়ে শোক

মোঃ মহিবুল্লাহ মেহেদী, গাইবান্ধা প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। নিহতদের সবার বাড়ি একই গ্রামে হওয়ায় পুরো এলাকায় চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামটির পরিবেশ। শুক্রবার (২৭ মার্চ) রাত প্রায় ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— নিজপাড়া (আমবাগান) গ্রামের আজিজার রহমানের ছেলে সুলতান মাহমুদ (২৮), তার চাচাতো বোন আব্দুর রশিদের মেয়ে রিফা রেসা (২৪), নার্গিস আক্তার (৪২), তার ছেলে নিরব (১২) এবং প্রতিবেশী দোলা বেগম (৪৫)। নার্গিস আক্তার একই গ্রামের হামিদুজ্জামান (হাম্বু)-এর স্ত্রী। তারা সবাই গার্মেন্টস শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য ও নিজপাড়া গ্রামের বাসিন্দা মো. শাহাদাত হোসেন। তিনি জানান, নিহতরা সবাই দরিদ্র পরিবারের সদস্য এবং জীবিকার তাগিদে গার্মেন্টস কারখানায় কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধলাটেংগর এলাকায় পৌঁছালে হঠাৎ তেল শেষ হয়ে যায়। এ সময় বাসের কয়েকজন যাত্রী নেমে যান এবং মহাসড়কের পাশের রেললাইনের ওপর বসে গল্প করছিলেন। ঠিক তখনই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে ওই এলাকা অতিক্রম করার সময় তারা ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই দুই নারী, দুই পুরুষ ও এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের পরিবার ও নিজপাড়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা