September 9, 2026, 3:47 pm
শিরোনাম :
হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ

রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন এস. এম. শুআইব ত্বাসীন

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন এস. এম. শুআইব ত্বাসীন

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) এলাকার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন একটিভিস্ট ও জুলাই গণ-অভ্যুত্থানের কেন্দ্রীয় সংগঠক এস. এম. শুআইব ত্বাসীন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর সংযম, ত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। এক মাসের সিয়াম সাধনার পর এই দিনটি মানুষকে সহমর্মিতা, ন্যায়বোধ ও ভ্রাতৃত্বের গুরুত্ব উপলব্ধি করায়।
তিনি বিশেষভাবে তরুণ সমাজের উদ্দেশ্যে বলেন, একটি ন্যায়ভিত্তিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তাদের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানান।

বার্তায় তিনি আরও উল্লেখ করেন, অধিকার, ন্যায় ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতে গিয়ে তিনি কঠিন সময় অতিক্রম করেছেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় নির্যাতন ও কারাবরণ তার মনোবল ভাঙতে পারেনি; বরং মানুষের পাশে থাকার অঙ্গীকার আরও দৃঢ় করেছে।

তবে তিনি দুঃখ প্রকাশ করে জানান, ঈদের দিন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে তিনি নিজ এলাকার মানুষের সঙ্গে সরাসরি ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন না।

শেষে তিনি সকলকে ন্যায়ভিত্তিক, মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গঠনের আহ্বান জানান এবং সবার জন্য শান্তি, সমৃদ্ধি ও ন্যায়ের পথে চলার দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা