September 9, 2026, 3:48 pm
শিরোনাম :
হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ

ডিমলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুল হালিম নিজস্ব প্রতিবেদক নিলফামারী

ডিমলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিবেদক আব্দুল হালিম নীলফামারী জেলা প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ মার্চ ২০২৬ (২৮ শে রমজান), বুধবার ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ মাঠে এই আয়োজন সম্পন্ন হয়।

​অনুষ্ঠানের বিবরণ:
ডিমলা উপজেলা বিএনপি এর সকল অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মো. বদিউজ্জামান রানা।
এখানে আরো উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশ সম্মানিত আহাব্বক ও ডিমলা উপজেলা বিএনপির যুবদলের অন্যতম নেতা মোঃ রানা , সোহাগ এবং পচার হাট ০৯ নং ওয়ার্ডের ইমদাদুল, রাজু,আব্দুল হালিম, আজিনুর একই ওয়ার্ডের কৃষক দলের সভাপতি মিজানুর রহমান ও স্থানীয় গণগণ্য ব্যক্তিবর্গ সহ ডিমলা উপজেলার বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত বিএনপি ঊর্ধ্বতম নেতাকর্মীরা সহ ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​ইফতারের পূর্ব মুহূর্তে প্রধান অতিথি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করেন।মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি তার বক্তব্যে রাজনৈতিক তিক্ততা পরিহার করে একে অপরের প্রতি ভালোবাসা এবং আন্তরিকতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা পারস্পরিক আন্তরিকতা ও ভালোবাসা সৃষ্টির জন্য আমাদের প্রচেষ্টা এবং সংগ্রাম অব্যাহত রাখব। আমরা কোনো তিক্ততার পর্যায়ে যেতে চাই না। আমরা চাই আমাদের ভালোবাসার জায়গাটিকে আরও সমৃদ্ধ করতে, আন্তরিকতার জায়গাটিকে আরও শক্তিশালী করব।
​তিনি আরও বলেন, “রমজানের এই পবিত্র সময় আমাদের একে অপরের কাছাকাছি আসার সুযোগ করে দেয়। আসুন, আমরা সকল বিভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে হাতে হাত রেখে কাজ করি।”
এবং রমজান আমাদের ধৈর্য এবং ত্যাগের শিক্ষা দেয়। দেশের এই পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকা এবং ইসলামের সঠিক আদর্শ মেনে চলা জরুরি।

​নেতাকর্মীদের অংশগ্রহণ:
সভাপতির বক্তব্যে মো. বদিউজ্জামান রানা দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে ডিমলা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন তাদেরকে, সামনে ইউপি নির্বাচনে একত্রিতভাবে দলের জন্য কাজ করার পাশাপাশি সজাগ থাকার আহব্বান করেন।
​বিশেষ দোয়া ও মোনাজাত:
ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি নিজেই। মোনাজাতে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা