August 14, 2026, 9:11 pm
শিরোনাম :
মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু শিবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উপকূলীয় মানুষের দুর্যোগঝুঁকি নিয়ে চট্টগ্রামে নাগরিক গোলটেবিল কথা বলবেন ভোলার- মাকসুদ বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান

বন্ধুকে বাঁচাতে বন্ধুদের আকুতি: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নীলফামারী সরকারি কলেজের ছাত্র গৌতম

আব্দুল হালিম ডিমলা উপজেলা প্রতিনিধি

বন্ধুকে বাঁচাতে বন্ধুদের আকুতি: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নীলফামারী সরকারি কলেজের ছাত্র গৌতম

​আব্দুল হালিম নীলফামারী জেলা প্রতিনিধি:

একটি প্রাণ, একটি স্বপ্ন আর এক বুক আশা নিয়ে বেঁচে থাকতে চায় গৌতম রায়। কিন্তু ঘাতক ব্যাধি ‘কিডনি অকেজো’ হওয়া তার সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে। নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৯ নং ওয়ার্ডের কুমারপাড়া গ্রামের ললিতা রানী ও ছোটপুল বাজারের সামান্য শাক ব্যবসায়ী দুলু রামের ছেলে এবং নীলফামারী সরকারি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র গৌতম রায়ের দুটি কিডনিই বর্তমানে অকেজো প্রায়।

​চিকিৎসা ও বর্তমান অবস্থা
​গৌতমের চিকিৎসার দায়িত্বে থাকা রংপুর মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, গৌতমকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা (কিডনি ট্রান্সপ্ল্যান্ট) করানো প্রয়োজন। বর্তমানে তাকে বাঁচাতে সপ্তাহে ২-৩ দিন ডায়ালিসিস করতে হচ্ছে। চিকিৎসকদের মতে, কিডনি প্রতিস্থাপন ও আনুষঙ্গিক চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা।
​নিঃস্ব পরিবার, শেষ ভরসা মানবতা
​ছেলের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে বাবা দুলু রাম তার সম্বল যা ছিল সব শেষ করে দিয়েছেন। বর্তমানে অর্থাভাবে উন্নত চিকিৎসা তো দূরের কথা, নিয়মিত ডায়ালিসিস চালানোই অসম্ভব হয়ে পড়েছে। কোনো উপায় না পেয়ে বর্তমানে গৌতম বাড়িতে শয্যাশায়ী হয়ে জীবনের শেষ দিনগুলো গুনছেন।
ইতিপূর্বে বিভিন্ন মাধ্যমে সাহায্য চেয়েও আশানুরূপ সাড়া না পাওয়ায় গৌতমের পরিবার এখন দিশেহারা।
​বন্ধুদের মানবিক লড়াই
​গৌতমের এই সংকটময় মুহূর্তে পাশে দাঁড়িয়েছে তার একঝাঁক বন্ধু ও সহপাঠী। বন্ধুকে যমের দুয়ার থেকে ফিরিয়ে আনতে তারা রাস্তাঘাট ও দোকানপাটে সাধারণ মানুষের কাছে হাত পেতে অর্থ সংগ্রহ করছে।

নেতৃত্বের দৃষ্টান্ত: পারভেজ ও তার দল
​গৌতম যখন অর্থের অভাবে বিনা চিকিৎসায় ধুঁকছেন, তখন ঘরে বসে থাকতে পারেননি পারভেজ ইসলাম। নিজের পড়াশোনার পাশাপাশি বন্ধুকে বাঁচাতে তিনি গড়ে তুলেছেন একটি স্বেচ্ছাসেবী দল। তার আহ্বানে সাড়া দিয়ে উত্তর তিত পাড়া কুটিরডাঙ্গা, ডিমলা, কুমারপারা সহ ও আশেপাশের গ্রামের তরুণরা একতাবদ্ধ হয়েছে। পারভেজের সুশৃঙ্খল নেতৃত্বে একদল শিক্ষার্থী প্রতিদিন রোদ-বৃষ্টি উপেক্ষা করে রাস্তাঘাট, হাট-বাজার ও দোকানপাটে মানুষের দ্বারে দ্বারে গিয়ে গৌতমের জন্য অর্থ সংগ্রহ করছেন।
এই মহতী উদ্যোগে শামিল হয়েছেন মো: পারভেজ ইসলাম, আজহারুল ইসলাম রানা, ফেরদৌস ইসলাম, শ্যামলী প্রধান, মনা আক্তারসহ আরও অনেকে।
স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত: > সংগৃহীত প্রতিটি টাকা অত্যন্ত স্বচ্ছতার সাথে গৌতমের বাবার হাতে তুলে দিচ্ছেন পারভেজ ও তার দল। তাদের এই নিরলস প্রচেষ্টা আর সংগৃহীত অর্থ বর্তমানে গৌতমের নিয়মিত ডায়ালিসিসের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।

সাংবাদিকের প্রশ্ন তার ​বন্ধুরা আবেগঘন কণ্ঠে বলেন, “টাকা বড় কথা নয়, আমাদের বন্ধুত্বের শক্তি আর মানুষের দোয়াই গৌতমকে ফিরিয়ে আনবে। আমরা চাই না অর্থের অভাবে একটি প্রাণ অকালে ঝরে যাক। গৌতম আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক, এটাই আমাদের একমাত্র চাওয়া।”
​সহযোগিতার আহ্বান
​সমাজের বিত্তবান ও মানবিক হৃদয়ের মানুষের সামান্য সহযোগিতা পারে একটি প্রাণ বাঁচাতে, একটি পরিবারকে হাসি ফিরিয়ে দিতে। আপনাদের পাঠানো ছোট ছোট সাহায্যই হতে পারে গৌতমের বেঁচে থাকার নতুন অবলম্বন।

আমি সাংবাদিক হিসাবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিজের চোখের অশ্রু সাক্ষী আমি নিজে, একটি মেধাবী স্বপ্নের অকাল মৃত্যু রুখতে মানবিকতার দেয়াল হয়ে দাঁড়িয়েছে তার বন্ধুরা; এখন শুধু প্রয়োজন সমাজের বিত্তবানদের একটুখানি সহমর্মিতা। ৩০ লক্ষ টাকা হয়তো অনেকের কাছে বিলাসিতা, কিন্তু এই টাকাটাই আজ গৌতমের কাছে ফিরে পাওয়ার একমাত্র চাবিকাঠি।”

​সরাসরি যোগাযোগের ঠিকানা ও সাহায্য পাঠানোর নম্বর:
দুলু রাম (গৌতমের বাবা)
মোবাইল: +880 1701-761081 (বিকাশ/নগদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা