June 13, 2026, 10:50 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

পটুয়াখালী পৌর এলাকায় অটো, মিশুক ও অটোরিকশার চলাচলে শৃঙ্খলা আনতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে পটুয়াখালী পৌরসভা

মোঃ শামিম স্টাফ রিপোর্টার পটুয়াখালী

পটুয়াখালী পৌর এলাকায় অটো, মিশুক ও অটোরিকশার চলাচলে শৃঙ্খলা আনতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে পটুয়াখালী পৌরসভা।

পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ শামিম

পটুয়াখালী পৌর এলাকায় অটো, মিশুক ও অটোরিকশার চলাচলে শৃঙ্খলা আনতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে পটুয়াখালী পৌরসভা।
ট্রাফিক বিভাগ, পটুয়াখালীর সহযোগিতায় ইতোমধ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানে অনিবন্ধিত যানবাহন এবং নির্ধারিত পোশাকবিহীন চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের দ্রুত নিবন্ধন ও পোশাক পরিধানের জন্য তাগিদ দেওয়া হচ্ছে।

পৌরসভা সূত্রে জানা যায়, শহরের যানজট নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে অটো ও মিশুক চলাচলের কারণে শহরের বিভিন্ন সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল। ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ছিল এবং দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছিল।

চলমান এই অভিযান কার্যক্রমের মাধ্যমে পুরো শহরে নির্দিষ্ট সংখ্যক নিবন্ধিত অটো, মিশুক ও অটোরিকশা চলাচলের আওতায় আনা হবে। একই সঙ্গে চালকদের জন্য নির্ধারিত পোশাক বাধ্যতামূলক করা হচ্ছে, যাতে সহজেই তাদের সনাক্ত করা যায় এবং যাত্রীদের মধ্যে আস্থা তৈরি হয়। এতে করে অপরাধ প্রবণতা কমবে বলেও মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান, “আমরা পর্যায়ক্রমে সব চালককে নিবন্ধনের আওতায় আনছি। যারা নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও কঠোর নজরদারি করা হবে।

উল্লেখ্য, পটুয়াখালী পৌরসভা কর্তৃক নিবন্ধিত চালকদের জন্য বিনামূল্যে নির্ধারিত পোশাক বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে চালকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে এবং অনেকেই স্বেচ্ছায় নিবন্ধনের জন্য এগিয়ে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা