July 29, 2026, 6:55 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

পিরোজপুরে জ্বালানি তেলের তীব্র সংকট: পাম্পে দীর্ঘ লাইন, পুলিশের পাহারায় মিলছে তেল

শাহিন ফকির

পিরোজপুরে জ্বালানি তেলের তীব্র সংকট: পাম্পে দীর্ঘ লাইন, পুলিশের পাহারায় মিলছে তেল
‎​
শাহিন ফকির :

‎সারাদেশের মতো পিরোজপুরেও জ্বালানি তেলের সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে জেলার পরিবহন খাতে, বিশেষ করে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। গত কয়েকদিন ধরে শহরের কোনো পাম্পেই মিলছে না অকটেন। সামান্য পরিমাণ পেট্রোল মিললেও তা পেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। পরিস্থিতি সামাল দিতে পাম্পগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
‎​পিরোজপুর জেলা শহরের নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন বলেশ্বর ফিলিং স্টেশনে মোটরসাইকেলের দীর্ঘ সারি। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও চাহিদামতো তেল পাচ্ছেন না চালকরা। অনেক চালক তেল না পেয়ে মাঝপথেই বাইক ফেলে রেখে গন্তব্যে ফিরছেন। এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
‎​ভুক্তভোগী এক বাইক চালক জানান, “ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি। দীর্ঘ অপেক্ষার পর সামান্য কিছু তেল পেয়েছি, যা দিয়ে জরুরি কাজও শেষ করা সম্ভব নয়।” আরেক চালক বলেন, তেলের এই সংকট অব্যাহত থাকলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যাবে এবং পণ্য পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে।
‎​এদিকে, পাম্পগুলোতে তেল দেওয়া নিয়ে বিশৃঙ্খলা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাম্পগুলোতে এখন পুলিশের উপস্থিতিতে তেল বিক্রি করা হচ্ছে।
‎​তবে পাম্প মালিকরা জানিয়েছেন, দ্রুতই তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন। সংশ্লিষ্টদের মতে, জ্বালানি সংকট দ্রুত নিরসন না হলে জেলার অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থায় এর বড় নেতিবাচক প্রভাব পড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা