সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতের রূপি-র দাম।
১৩ মার্চ ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক
ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ এবং তেলের দাম বাড়ার কারণে ভারতের মুদ্রা রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।
বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে মূল্যস্ফীতি আরো বাড়তে পারে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে ৯২.৩৯ রুপিতে নেমে গেছে। মূলত রুপি এদিন ডলারের বিপরীতে আগের দিনের ৯২.৩৫৭৫–এর রেকর্ড নিম্নস্তরকেও অতিক্রম করে।