July 29, 2026, 6:59 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

খুলনার নৌ অঞ্চলের প্রধানের সাথে কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় প্রতিনিধি

খুলনার নৌ অঞ্চলের প্রধানের সাথে কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ।

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় প্রতিনিধি।

২১ ডিসেম্বর ২০২৫ তারিখ খুলনা কেএমপি কমিশনার মহোদয় বানৌজা তিতুমীরে পৌঁছালে নৌ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে খুলনা নৌ অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল জনাব একে এম জাকির হোসেন (এন) এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন এঁর সাথে কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা মহোদয় সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আঞ্চলিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন এবং এ লক্ষ্য অর্জনে উভয়ে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় কেএমপি কমিশনার মহোদয় বানৌজা তিতুমীরে রক্ষিত পরিদর্শন বই এ স্বাক্ষর করেন।

খুলনা নৌ অঞ্চলের প্রধান পুলিশ কমিশনার মহোদয়কে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। এ সময় অত্র নৌ অঞ্চলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা