July 30, 2026, 7:00 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

লালমোহনে সাগরে নিখোঁজ ১৩ জেলেকে উদ্ধারের দাবিতে স্বজনদের সড়ক অবরোধ

মীর শাহীন স্টাফ রিপোর্টার, লালমোহন (ভোলা)

লালমোহনে সাগরে নিখোঁজ ১৩ জেলেকে উদ্ধারের দাবিতে স্বজনদের সড়ক অবরোধ

মীর শাহীন
স্টাফ রিপোর্টার, লালমোহন (ভোলা)

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১৩ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পর তাদের পরিবারের সদস্যরা সড়ক অবরোধ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ইউনিয়নের মাস্টার বাজার এলাকায় এই অবরোধ অনুষ্ঠিত হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়লে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

পরিবারের সদস্যরা জানান, গত ১১ নভেম্বর ‘মায়ের দোয়া’ নামের একটি ফিশিং বোটে ৫ দিনের খাদ্যসামগ্রী নিয়ে বাত্তির খাল এলাকা থেকে তারা সাগরে রওনা দেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কেউ ঘরে না ফেরায় স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দেয়।

নিখোঁজ জেলে সাব্বিরের স্ত্রী সীমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “১৫ দিন ধরে আমার স্বামী মোঃ সাব্বিরসহ অন্য কোনো জেলের খোঁজ পাচ্ছি না। প্রশাসন থেকেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি। বাধ্য হয়েই আমরা সড়ক অবরোধ করেছি। স্বামী ছাড়া আমার আর কেউ নেই—আমি তাকে ফিরে চাই।”

সড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ কোস্টগার্ড সদস্য ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি নিখোঁজ জেলেদের উদ্ধারে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা কর্মসূচি তুলে নেন এবং পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সচেতন মহল দ্রুত নিখোঁজ জেলেদের সন্ধান পেতে প্রশাসনের সর্বোচ্চ তৎপরতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা