July 29, 2026, 6:59 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

লামায় কাফনের কাপড় পরে শ্রমিকদের সড়ক অবরোধ—ইটভাটা বন্ধের উদ্যোগে উত্তাল ফাইতং

ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি

লামায় কাফনের কাপড় পরে শ্রমিকদের সড়ক অবরোধ—ইটভাটা বন্ধের উদ্যোগে উত্তাল ফাইতং

ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় রোববার সকালটি যেন অন্য দিনের মতো ছিল না। ফাইতং ইউনিয়নের প্রধান সড়ক হঠাৎ করেই রূপ নেয় বিক্ষুব্ধ জনসমুদ্রে। ইটভাটা শ্রমিকরা মাথায় কাফনের কাপড় জড়িয়ে, শরীরে সাদা কাপড় মুড়িয়ে শুয়ে পড়েন লামা–ফাইতং সড়কের বুকে। লক্ষ্য—ইটভাটা বন্ধে প্রশাসনের অভিযান ঠেকানো।

পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের গাড়িবহর যখন অভিযানের উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করে, ঠিক তখনই শত শত শ্রমিক কাফনের কাপড় পড়ে সড়ক অবরোধ করে দেন। তাদের দাবি—“ইটভাটা বন্ধ হলে হাজারো পরিবার পথে বসবে; বাঁচার জন্য কাজ চাই, মৃত্যুর জন্য প্রস্তুত আমরা।”

স্থানীয় সূত্রে জানা যায়, ফাইতং ইউনিয়নে প্রায় ২৫টির বেশি ইটভাটা চালু রয়েছে। এই ভাটাগুলোতে ১৫ হাজারেরও বেশি শ্রমিকের সংসার চলে। দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের বড় ক্ষেত্র হিসেবে পরিচিত এসব ভাটা হঠাৎ বন্ধ হয়ে গেলে পুরো এলাকা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন আন্দোলনকারীরা।

অন্যদিকে পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ ধ্বংসকারী অবৈধ ভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হচ্ছে। ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)’ এবং ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন’ অনুসারে ভাটাগুলোর বৈধতা যাচাইয়ের নির্দেশনা রয়েছে।

তবে শ্রমিকদের এমন তীব্র প্রতিরোধে অভিযানকারী দলের গাড়িবহর কয়েক ঘণ্টা সড়কে আটকে থাকে। ঠিকাদার ও সংশ্লিষ্টরা অভিযোগ করেন, “পার্বত্য এলাকায় একই ধরনের ভাটা বছরের পর বছর চললেও কিছু স্থানে হঠাৎ কড়াকড়ি আরোপ করা হচ্ছে—এটা বৈষম্য ছাড়া কিছুই নয়।”

ঘটনা সম্পর্কে জানতে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফোনে যোগাযোগ করা হলেও কেউ সাড়া দেননি।

ইটভাটা নিয়ে আইন, পরিবেশ আর শ্রমজীবী মানুষের জীবিকার এই সংঘাতে লামা এখন টানটান উত্তেজনার মধ্য দিয়ে সময় পার করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা