July 30, 2026, 11:40 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

হিলি বাজারে পেঁয়াজের দামে আগুন, সেঞ্চুরির দ্বারপ্রান্তে — বিপাকে সাধারণ ক্রেতা

স্টাফ রিপোর্টার: মোঃ মেহেদী হাসান খান, হিলি (দিনাজপুর)

হিলি বাজারে পেঁয়াজের দামে আগুন, সেঞ্চুরির দ্বারপ্রান্তে — বিপাকে সাধারণ ক্রেতা

স্টাফ রিপোর্টার:
মোঃ মেহেদী হাসান খান, হিলি (দিনাজপুর)

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের বাজারে হঠাৎ করে দেখা দিয়েছে অস্থিরতা। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ও অভ্যন্তরীণ বাজারে সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারে মাত্র তিন-চার দিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। বর্তমানে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়, যা প্রায় সেঞ্চুরির কাছাকাছি।

বুধবার (৫ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, কয়েকদিন আগেও যে দেশি পেঁয়াজ ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছিল, তা এখন ৯০-৯৫ টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের দেশি পেঁয়াজের দাম কিছু দোকানে এমনকি ১০০ টাকাও ছুঁয়েছে।

নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের হঠাৎ দামবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ক্রেতা বকুল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুই-তিন দিন আগেও ৬৫ টাকায় পেঁয়াজ কিনেছি। আজ এসে দেখি ৯৫ টাকা কেজি। প্রতিদিনই নতুন দাম শুনতে হয়— সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে।”

রিকশাচালক ইমদাদ বলেন, “বাংলাদেশে কিছুর দাম এক থাকে না। খেয়াল খুশিমতো বাড়ে। এখন পেঁয়াজ কিনতেই ঘাম ঝরছে। এভাবে চললে আমাদের পক্ষে বাঁচা কঠিন।”

খুচরা ব্যবসায়ী মঈনুল ইসলাম জানান, “মোকামে পাইকারি দাম বেড়ে গেছে। আমরা ৮০-৮৫ টাকায় কিনে ৯০-৯৫ টাকায় বিক্রি করছি। শুনেছি আজ পাইকারিতে কেজি ১০০ টাকা ছুঁয়েছে— তাহলে কাল আরও বাড়বে।”

পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, “দেশের বিভিন্ন মোকামে সরবরাহ কমে গেছে, ভারত থেকেও আমদানি বন্ধ। নতুন দেশি পেঁয়াজ বাজারে এলে দাম কমবে। সরকার যদি দ্রুত আমদানির অনুমতি দেয়, তাহলে বাজার স্বাভাবিক হবে।”

বাজার কমিটির সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় এবং অভ্যন্তরীণ বাজারে ঘাটতি তৈরি হওয়ায় এ অস্থিরতা দেখা দিয়েছে।

এদিকে, হিলি বাজারে সামান্য পরিমাণ দেশি পাতা পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা