October 3, 2026, 1:39 am
শিরোনাম :
২ অক্টোবর ২০২৬ বাদ জুম্মা শহীদ হাদী চত্বর শাহবাগ ঢাকায় মানববন্ধন কর্মসূচি মোঃ সিমান্ত তালুকদার জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ হাতিয়ায় ‘পপি ফ্রিজ শো-রুম’-এর শুভ উদ্বোধন গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত জলঢাকায় ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন সোনাদিয়ার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে সম্ভাব্য প্রার্থী ফাহিমা গিয়াস হাতিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সেক্রেটারির কবর জেয়ারত করেন জেলা পরিষদ প্রশাসক নীলফামারী জেলায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আমাসুফ নীলফামারী জেলা কমিটি গঠন ৪৯ তম বিসিএসের গেজেটে গোপালগঞ্জে প্রার্থীর ৯ জন বাদ

লোহাগাড়ায় ৩০ মাসের একছেলে প্রতিবেশীর বাড়ির পুকুরে ডুবে মৃত্যু

নুরুল আমিন লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

লোহাগাড়ায় ৩০ মাসের একছেলে প্রতিবেশীর বাড়ির পুকুরে ডুবে মৃত্যু

নুরুল আমিন লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে ৩০মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ৬(জানুয়ারী) মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের আখতারিয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। মারা যাওয়া শিশুর নাম রকিব হাসান। সে ওই এলাকার রেজাউল করিমের ছেলে।

রকিব হাসানের চাচা শহিদুল ইসলাম বলেন, বাড়ির পাশে এক প্রতিবেশীর উঠানে রকিব হাসান ও তার তিন বছর বয়সী চাচাতো ভাই আবু রাহাত খেলাকরেছিল। একপর্যায়ে উঠানের পাশের পুকুরে পড়ে যায় তারা। দেখতে পেয়ে স্থানীয় লোকজন দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। পরে তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রকিবকে মৃত ঘোষণা করেন,অপর শিশুকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারের পর দুই শিশুকে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রকিবকে মৃত ঘোষণা করেন। রাহাত নামের অন্য শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা