হাতিয়ায় ‘পপি ফ্রিজ শো-রুম’-এর শুভ উদ্বোধন
হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ওছখালীতে যাত্রা শুরু করেছে ‘পপি ফ্রিজ শো-রুম’।
শুক্রবার (২ অক্টোবর) বিকালে নতুন এ শো-রুমের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় ক্রেতাদের জন্য ফ্রিজ, এসি, টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিকস ও গৃহস্থালি পণ্যের পাইকারি ও খুচরা বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
হাতিয়া সুপার মার্কেটের পশ্চিম পাশে, মেইন রোডের হাজী ছেরাজুল হক সুপার মার্কেটে শো-রুমটি অবস্থিত। এখানে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, বৈদ্যুতিক তার, ফ্যান, প্রেসার কুকার, ব্লেন্ডার, ওভেন, আয়রন মেশিনসহ নানা ধরনের ইলেকট্রনিকস ও গৃহস্থালি সামগ্রী পাওয়া যাবে।
শো-রুমটির স্বত্বাধিকারী মো. মাইন উদ্দিন। প্রতিষ্ঠানটি RFL, VIGO, Vision Fan ও RFL Bijli Cable-এর ডিলার হিসেবে পণ্য সরবরাহ করবে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী এখানে পাইকারি ও খুচরা—উভয়ভাবেই পণ্য কেনার সুযোগ রয়েছে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. মাইন উদ্দিন ও মো. জামসেদ উদ্দিন জানান, হাতিয়ার ক্রেতাদের কাছে মানসম্মত ইলেকট্রনিকস ও গৃহস্থালি পণ্য সহজলভ্য করাই তাঁদের লক্ষ্য। ক্রেতারা যাতে একই স্থানে প্রয়োজনীয় বিভিন্ন পণ্য কেনার সুযোগ পান, সে বিষয়েও তাঁরা গুরুত্ব দিচ্ছেন।
যোগাযোগ:মো. মাইন উদ্দিন: ০১৭৩২-৫৯৬৩৫২মো. জামসেদ উদ্দিন: ০১৭৩১-৯২১৬২৫ ঠিকানা: পপি ফ্রিজ শো-রুম, হাজী ছেরাজুল হক সুপার মার্কেট, হাতিয়া সুপার মার্কেটের পশ্চিম পাশে, মেইন রোড, ওছখালী, হাতিয়া, নোয়াখালী।