জলঢাকায়, মানবতা ঐকতান স্বেস্বেচ্ছী সংগঠনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ
নীলফামারী প্রতিনিধি
নীলফামারী , জলঢাকা উপজেলা, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতাই ঐকতান আরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন,বৃহস্পতিবার বিকাল , জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের সিংড়িয়া চাকলাপাড়া প্রাইমারী স্কুলের পাশে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় ১২০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ আনন্দ যেন কেবল নির্দিষ্ট শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেই লক্ষ্যেই প্রান্তিক পর্যায়ের দরিদ্র, এতিম ও বিধবাদের এই সহায়তার আওতায় আনা হয়েছে।
বিতরণকৃত প্রতিটি ঈদ প্যাকেজে ছিল পোলাওয়ের চাল, সেমাই, চিনি, মুড়ি, সাবান ও গুঁড়া দুধসহ উন্নত মানের খাদ্যসামগ্রী। মানবতা ঐকতান, আরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন,প্রতিষ্ঠাতা কামরুজ্জামান ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা তাঁতী দলের সদস্য, ও জলঢাকা উপজেলা তাঁতী দলের, সাংগঠনিক সম্পাদক, এবং শৌলমারী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোবারক হোসেন ।
তিনি তার বক্তব্যে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তরুণ প্রজন্মের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি তাদের নিজেদের হাতখরচের টাকা বাঁচিয়ে যেভাবে প্রান্তিক মানুষের সেবায় এগিয়ে এসেছে, তা অত্যন্ত প্রশংসনীয় এবং সমাজের অন্যদের জন্য অনুপ্রেরণাদায়ক।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মো. দবিয়ার ইসলাম, মো. রায়হান ইসলাম, আরজিনা, মোঃ মিরাজ ইসলাম ও মোশারফ ইসলাম। বক্তারা উল্লেখ করেন, উৎসবের প্রকৃত সার্থকতা ভ্রাতৃত্ব এবং ত্যাগের মধ্যে নিহিত।