October 1, 2026, 11:58 pm
শিরোনাম :
গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত জলঢাকায় ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন সোনাদিয়ার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে সম্ভাব্য প্রার্থী ফাহিমা গিয়াস হাতিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সেক্রেটারির কবর জেয়ারত করেন জেলা পরিষদ প্রশাসক নীলফামারী জেলায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আমাসুফ নীলফামারী জেলা কমিটি গঠন ৪৯ তম বিসিএসের গেজেটে গোপালগঞ্জে প্রার্থীর ৯ জন বাদ সোনাদিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে আরিফ কে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সাথে আইনশৃঙ্খলা মতবিনিময় জলঢাকায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার ​

হাতিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

হানিফ উদ্দিন সাকিব হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে প্রবীণদের অধিকার সুরক্ষা, মর্যাদা নিশ্চিতকরণ এবং প্রজন্মের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

দিবসটি উপলক্ষে হাতিয়া মুক্তিযুদ্ধ কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাতিয়া দ্বীপ সরকারি কলেজের গেট হয়ে উপজেলা মোড়ে যায়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি পুনরায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মো. মেহরাজ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আবদুল কাদের।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল শামছুদ্দিন, খন্দকার আবুল কালাম, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মানছুরল হক এবং প্রিন্সিপাল এ এইচ এম জিয়াউল ইসলাম জোবায়ের।

বক্তারা বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করে। তাই প্রবীণদের যথাযথ সম্মান, নিরাপত্তা, চিকিৎসাসেবা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।

তাঁরা আরও বলেন, প্রবীণদের প্রতি দায়িত্ব শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়; তাঁদের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে তরুণ প্রজন্মের সঙ্গে প্রবীণদের সম্পর্ক আরও দৃঢ় করতে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতার চর্চা বাড়াতে হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য ছিল— “সর্বজনীন মানবাধিকার ঘোষণার অঙ্গীকার পূরণ: প্রজন্মের পরম্পরায় প্রবীণদের অধিকার নিশ্চিতকরণ” (Fulfilling the Promises of the Universal Declaration of Human Rights for Older Persons: Across Generations)।প্রবীণদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি তাঁদের জন্য সম্মানজনক, নিরাপদ ও সুস্থ জীবন নিশ্চিত করার প্রত্যয় নিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা