September 24, 2026, 5:21 am
শিরোনাম :
জলঢাকায় মকবুল হোসেন হত্যার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও গাছ লাগিয়ে দেশ সাজাতে অনন্য উদ্যোগ: রংপুরে আনসার ও ভিডিপি গোপালগঞ্জেয ডিবি পুলিশ পৃথক অভিযানে ২ কেজি গাজা সহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলার তজুমুদ্দিনে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন দুষ্কৃতিকারী আটক গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক জ্বালানি তেলের রাতারাতি বাড়তি মুনাফার লোভ, প্রতিবাদ করায় ফিলিং স্টেশন মালিকের রডের আঘাতে রক্তাক্ত গ্রাহক! আর শোনা হলো না কীর্তন, জলঢাকায় পিকআপের ধাক্কায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ প্রাণ গেল স্বামীর বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ডিমলায় আনসার-ভিডিপির ১০ দিনের প্রশিক্ষণে চতুর্থ দিনে দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ

ডিমলায় আনসার-ভিডিপির উদ্যোগে ভাঙনকবলিত রাস্তা মেরামত

আব্দুল হালিম নীলফামারী প্রতিনিধি:

ডিমলায় আনসার-ভিডিপির উদ্যোগে ভাঙনকবলিত রাস্তা মেরামত
চলাচলে স্বস্তি, প্রশংসায় তরুণ আনসার-ভিডিপি সদস্যরা

আব্দুল হালিম নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নে দীর্ঘদিন ধরে ভাঙনকবলিত একটি রাস্তার দুপাশ মাটি দিয়ে ভরাট করে চলাচলের উপযোগী করে তুলেছেন আনসার ও ভিডিপির সদস্যরা। তাদের এমন উদ্যোগে পথচারী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রশংসায় ভাসছেন তরুণ আনসার-ভিডিপি সদস্যরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) ডিমলা উপজেলা আনসার ও ভিডিপির তত্ত্বাবধানে ৮ নম্বর ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চাপানী বাজার থেকে কাকড়া বাজার সড়কের মাঝামাঝি ধূম নদীর পুলের পশ্চিম পাশে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সরু পাকা সড়কটির দুই পাশ বর্ষা ও খরা মৌসুমে মাটি সরে গিয়ে ভেঙে যায়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির দুই পাশ দিয়ে মাটি সরে গিয়ে চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়। বিশেষ করে সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন এবং পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য হয়ে পড়ে।
বিষয়টি জানতে পেরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে উপজেলা প্রশিক্ষকের আহ্বানে সংশ্লিষ্ট ইউনিয়নের দলনেতা, আনসার প্লাটুন কমান্ডার ও ভিডিপি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভাঙনকবলিত রাস্তার দুই পাশে মাটি ভরাটের কাজ শুরু করেন।
তাদের পরিশ্রমে রাস্তার দুই পাশ মাটি দিয়ে ভরাট করে সমান করা হয়। এতে পথচারী ও যানবাহন চলাচলের জন্য সড়কটি আগের তুলনায় নিরাপদ ও স্বাভাবিক হয়ে ওঠে।
রাস্তার ভাঙন রোধে মাটি ভরাটের কাজে অংশ নেন মোঃ আশরাফুল ইসলাম, দলনেতা, ঝুনাগাছ চাপানী ইউনিয়ন; মোঃ লিয়াকত আলী চৌধুরী, আনসার প্লাটুন কমান্ডার, ঝুনাগাছ চাপানী ইউনিয়ন; ভিডিপি সদস্য মোঃ মুনছুর আলী, হেলাল মিয়া, বাচ্চা মামুদসহ আরও কয়েকজন সদস্য।
আনসার-ভিডিপি সদস্যদের এমন জনকল্যাণমূলক উদ্যোগে পথচারী ও স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে তাদের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও এলাকার বিভিন্ন জনকল্যাণমূলক কাজে আনসার ও ভিডিপির সদস্যদের পাশে থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা