সাভারে স্ট্রোকে সিরাজগঞ্জের শ্রমজীবী ব্যক্তির মৃত্যু — ১৪ ঘণ্টা পরও মিলেনি পরিবারের সন্ধান
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় এক শ্রমজীবী ব্যক্তি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে ওই ব্যক্তি নিজেকে সিরাজগঞ্জ জেলার বাসিন্দা হিসেবে পরিচয় দেন। তিনি জানান, পরিবারের সদস্যদের মধ্যে তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে এবং জীবিকার তাগিদে তিনি ঢাকায় কাজ করতে এসেছিলেন।
ঘটনার পর থেকে তার মরদেহ আমিনবাজার এলাকায় রয়েছে। তবে ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার পরিবারের কোনো সদস্যের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, তিনি মৃত্যুর আগে সংক্ষিপ্তভাবে নিজের পরিচয় দিতে সক্ষম হলেও পূর্ণ ঠিকানা বলতে পারেননি।
এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে যে কেউ যদি ওই ব্যক্তিকে চিনে থাকেন বা তার পরিবারের কেউ খবর পান, দ্রুত সাভার মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার পরিবারের সদস্যদের যেন দ্রুত মরদেহের কাছে পৌঁছাতে পারেন— সেই প্রার্থনা করেছেন।