August 21, 2026, 10:09 pm
শিরোনাম :
লামার সরইয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা সহ ১ যুবক আটক মোবাইল ব্যবহার নিয়ে বিরোধের জেরে সহকর্মীকে হত্যা। রেজাউল করিম রিয়াদ ২২ আগস্ট ২০২৬ শনিবার গোপালগঞ্জে ৪৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২ ভোলার দৌলতখানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামালসহ এক জন আটক নবনির্বাচিত কমিটির প্রথম উদ্যোগেই মানবতার নজির, পথদরিদ্রদের মাঝে খাবার বিতরণ জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত সুন্দরগঞ্জের ইউএনও ঈফফাত জাহান তুলি বদলি, নিয়োগ নিয়ে আলোচনার মধ্যে পদায়ন গোপালগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের ব্যাটারি চুরি যুবক গ্রেপ্তার রায়গঞ্জে ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত খাজনার টাকা নিয়ে মিথ্যা প্রচার’—গোবিন্দগঞ্জ ভূমি অফিসের সার্টিফিকেট সহকারীর প্রতিবাদ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

মোবাইল ব্যবহার নিয়ে বিরোধের জেরে সহকর্মীকে হত্যা। রেজাউল করিম রিয়াদ ২২ আগস্ট ২০২৬ শনিবার

লামা উপজেলা প্রতিনিধি বান্দরবান পার্বত্য জেলা।

মোবাইল ব্যবহার নিয়ে বিরোধের জেরে সহকর্মীকে হত্যা

রেজাউল করিম রিয়াদ

লামা উপজেলা প্রতিনিধি বান্দরবান পার্বত্য জেলা।

বান্দরবানে আমবাগানের শ্রমিককে গলা কেটে হত্যা; পালিয়ে গেল ঘাতক

বান্দরবানে মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. নাসির (১৯) নামে এক আমবাগান শ্রমিককে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. মানিক (২৪) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

শুক্রবার (২১ আগস্ট) বেলা ৩টার দিকে জেলার টংকবতি ইউনিয়নের ব্রিকফিল্ড বাজার এলাকার মেম্বারের আমবাগানে এ ঘটনা ঘটে।

নিহত মো. নাসির কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। অপরদিকে অভিযুক্ত মো. মানিক চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও বাগানের শ্রমিকদের সূত্রে জানা যায়, গত বুধবার সকালে ইউসুফ ও আবছার নামে এক ব্যবসায়ীর আমবাগানে আটজন শ্রমিক কাজ করতে আসেন। বাগানে কাজ করার সময় মোবাইল ফোন ব্যবহার নিয়ে নাসির ও মানিকের মধ্যে প্রায়ই কথা-কাটাকাটি ও বিরোধ হতো।

শুক্রবার বিকেলে আট শ্রমিক আমবাগানের গাছের ডালপালা ছাঁটাই করতে বের হন। এ সময় নাসির ও মানিক অন্যদের থেকে কিছুটা সামনে চলে যান। একপর্যায়ে বাগানের ভেতরে মোবাইল ব্যবহারকে কেন্দ্র করে তাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি শুরু হয়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে মানিক ধারালো দা দিয়ে নাসিরের গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই নাসিরের মৃত্যু হয়। পরে অভিযুক্ত মানিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।

ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত মানিককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চলমান রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা