August 22, 2026, 7:51 pm
শিরোনাম :
লা মাযহাবী সালাফী এমপিকে ধর্মপ্রতিমন্ত্রী করার তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘আহলে সুন্নাত ওয়াল জামা‘আত’ মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’: ডিমলায় চায়নিজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় ভূমিকার আহ্বান: টুঙ্গিপাড়ার (এমপি) জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ পাস: কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী ২০২৪ সালে মৃত্যু, ২০২৬ সালে বিবাহ রেজিস্ট্রেশন—কাজীর বিরুদ্ধে অভিযোগ গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগ ইমামুল গ্রেফতার লামার সরইয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা সহ ১ যুবক আটক মোবাইল ব্যবহার নিয়ে বিরোধের জেরে সহকর্মীকে হত্যা। রেজাউল করিম রিয়াদ ২২ আগস্ট ২০২৬ শনিবার গোপালগঞ্জে ৪৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২ ভোলার দৌলতখানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামালসহ এক জন আটক

মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’: ডিমলায় চায়নিজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আব্দুল হালিম, নীলফামারী জেলা প্রতিনিধি

‘মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’: ডিমলায় চায়নিজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

​আব্দুল হালিম, নীলফামারী জেলা প্রতিনিধি:গ

“মাদককে না বলুন, খেলাধুলার সাথে থাকুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল চাইনিজ ফুটবল টুর্নামেন্ট।
​বিকেল ৪টায় ডিমলা উপজেলার ৭ নং খালিশা চাপানী ইউনিয়নের ৮ নংওয়ার্ডের হাজী স্কুল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
​উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং ৭ নম্বর খালিশা চাপানী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সময়ে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে ফুটবলসহ নিয়মিত খেলার চর্চা অত্যন্ত প্রয়োজন। মাদকের প্রভাবে তরুণ সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তরুণদের এই বিষাক্ত পথ এবং যেকোনো অপ্রীতিকর ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রেখে সঠিক পথে রাখতে হলে খেলাধুলার সাথে যুক্ত করার কোনো বিকল্প নেই।”
​অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান চমৎকার এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

আগামীতে খেলাধুলার পরিধি আরও বড় করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। পাশাপাশি এলাকার যেসব খেলার মাঠ বন্ধ করে রাখা হয়েছে, সেগুলো তরুণদের খেলার জন্য দ্রুত উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন।
​উত্তেজনাপূর্ণ খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক এবং যুবসমাজের বিপুল উপস্থিতি ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা