August 22, 2026, 6:29 pm
শিরোনাম :
লা মাযহাবী সালাফী এমপিকে ধর্মপ্রতিমন্ত্রী করার তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘আহলে সুন্নাত ওয়াল জামা‘আত’ মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’: ডিমলায় চায়নিজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় ভূমিকার আহ্বান: টুঙ্গিপাড়ার (এমপি) জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ পাস: কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী ২০২৪ সালে মৃত্যু, ২০২৬ সালে বিবাহ রেজিস্ট্রেশন—কাজীর বিরুদ্ধে অভিযোগ গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগ ইমামুল গ্রেফতার লামার সরইয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা সহ ১ যুবক আটক মোবাইল ব্যবহার নিয়ে বিরোধের জেরে সহকর্মীকে হত্যা। রেজাউল করিম রিয়াদ ২২ আগস্ট ২০২৬ শনিবার গোপালগঞ্জে ৪৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২ ভোলার দৌলতখানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামালসহ এক জন আটক

জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ পাস: কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী

সামিনুর ইসলাম নীলফামারী প্রতিনিধি

জলঢাকায় ২০২৬ দাখিল পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সামিনুর ইসলাম
নীলফামারী প্রতিনিধি;

 

নীলফামারীর জলঢাকার “মধ্য কাজির হাট বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও নুরে জান্নাত উম্মে আমিনা বালিকা এতিমখানা” প্রতিষ্ঠানটিতে ২০২৬ দাখিল পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করে ও প্রতিষ্ঠানটির ষান্মাসিক পরীক্ষার ফলাফল যারা ভালো করেছে তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি জমির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রোস্তম আলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, টেংগনমারী ডিগ্রী কলেজ ও সেক্রেটারী, দূর্নীতি প্রতিরোধ কমিটি, জলঢাকা উপজেলা; সহকারি অধ্যাপক আবু জাফর মোহাম্মদ সালেহ্, (আরবী বিভাগ), ছিট মিরগঞ্জ শালগ্রাম কামিল মাদ্রাসা, জলঢাকা। সাইদুর রহমান, সুপারিনটেনডেন্ট, বালাপাড়া দারুস সালাম দাখিল মাদ্রাসা, জলঢাকা উপজেলা তরুণ দলের আহ্বায়ক ওমর ফারুক সাবু সহ আরো অনেকে। এসময় প্রধান অতিথি বক্তব্যে আমিনুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা ভালোভাবে লেখা পড়া করলে মা বাবার মুখ উজ্জ্বল হবে এবং প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল হবে। শেষে শিক্ষার্থী সহ সকলের জন্য দোয়া কামনা করা হয়। পরিশেষে অত্র প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ার হোসেনের সঞ্চালনা দিয়ে শেষ হয় উক্ত অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা