চরফ্যাশনে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সহকারী শিক্ষক শিশির মাহমুদের শেষ বিদায়
মোহাম্মদ নূরে আলম জিকু
ভোলা জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সহকারী শিক্ষক শিশির মাহমুদকে হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানানো হয়েছে। তাঁর মৃত্যুতে পুরো চরফ্যাশন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের মানুষ, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁর জানাজা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণ করেন। মরহুমের জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে, যা তার জনপ্রিয়তা ও সামাজিক অবদানের এক অনন্য উদাহরণ তৈরি করে।
উপস্থিত শোকসন্তপ্ত মানুষ শিশির মাহমুদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বক্তারা বলেন, একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদান চরফ্যাশনের মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।