November 14, 2026, 5:08 pm
শিরোনাম :
নীলফামারীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত জয়পুরহাটের কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আজ বিশ্ব ডায়াবেটিস দিবস: “ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ: সুস্থ জীবনের চাবিকাঠি” জ্ঞানাঙ্কুর মাঠে নাইট মিনিবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডাঙ্গাপাড়া কালাইয়ে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদুল হক রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির কালাইয়ে মসজিদ-মন্দিরের উন্নয়ন বরাদ্দ নিয়ে বিশেষ সভা, উপস্থিত প্রতিমন্ত্রী আব্দুল বারী চরফ্যাশনে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সহকারী শিক্ষক শিশির মাহমুদের শেষ বিদায় নীলফামারীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক

লুৎফর সিকদার গোপালগঞ্জ:

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক

লুৎফর সিকদার গোপালগঞ্জ:

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জে একের পর এক ১০ যানবাহনের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের বিপরীতমুখী সংঘর্ষ হয়। পড়ে একাধিক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে দুর্ঘটনার কবলে পড়ে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক। এ ঘটনার পর মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ এসে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা