আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে জনগণের দোয়া ও ভালোবাসা প্রার্থনা করেন গিয়াস (উদ্দিন)
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলাধীন ৫নং সরই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী গিয়াস উদ্দিনের অঙ্গীকার।
স্টাফ রিপোর্টার মোঃ আবু বক্কর (সিদ্দিক)
সবার আগে সরই
”উন্নয়ন, সমৃদ্ধি ও মানবতার রাজনীতি”
সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী মো: গিয়াস উদ্দিন
বান্দরবান প্রতিনিধি: মিনহাজ উদ্দিন, লামা।
বান্দরবান জেলার লামা উপজেলার ৫নং সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সর্বসাধারণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন মেম্বার পদপ্রার্থী মো: গিয়াস উদ্দিন। এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং একটি আধুনিক ও মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয়ে তিনি এই গণসংযোগ ও দোয়া প্রার্থনা করছেন।
এলাকার উন্নয়নকল্পে তিনি তার সুনির্দিষ্ট কিছু অঙ্গীকার তুলে ধরেছেন:
সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: যাতায়াত ব্যবস্থাকে সহজ ও উন্নত করা।
শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়ন: মানসম্মত শিক্ষা এবং সুচিকিৎসার সুযোগ নিশ্চিত করা।
কৃষি ও আয়ের সুযোগ বৃদ্ধি: কৃষকদের সহায়তা প্রদান এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
অসচ্ছল পরিবারের পাশে থাকা: দুস্থ ও অসহায় মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকা।
দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড গঠন: একটি শান্তিময়, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা।
”একসাথে গড়বো সরই ইউনিয়ন”—এই স্লোগানকে সামনে রেখে তিনি ৭নং ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবা করার সুযোগ পেতে তিনি ওয়ার্ডবাসীর মূল্যবান ভোট,ও দোয়া সমর্থন কামনা করেছেন তিনি।