October 14, 2026, 3:17 am
শিরোনাম :
দুর্গা পূজা নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি এমপি এস এম জিলানীর চরকচ্ছপিয়া হতে চর কুকরি মুকরি লঞ্চ-খেয়া ঘাটে হয়রানিতে সাধারণ যাত্রীরা দক্ষিণ আইচায় মা ইলিশ শিকার বন্ধ: অলস সময় পার করছেন উপকূলীয় জেলেরা পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের ১০ অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান কালাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প মহড়া নীলফামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত করিমগ্রামে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের নির্বাচনী প্রচারণা, গণসংযোগে নেতাকর্মীরা কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের প্রস্তুতি সভা, নিরাপত্তা জোরদারে গুরুত্ব ফেরিওয়ালা ভেমরুলের সহজ-সরল জীবন: আমাদের জন্য এক বড় শিক্ষা লামার ফাঁসিয়াখালী ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রী নিখোঁজ

সাজ্জাদুল হকের গণসংযোগ

মো:সুমন মন্ডল, কালাই উপজেলা, জয়পুরহাট প্রতিনিধি

জিন্দারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মোঃ সাজ্জাদুল হকের গণসংযোগ

মো:সুমন মন্ডল,জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেগুনগ্রাম বাজারে গণসংযোগ করেছেন মোঃ সাজ্জাদুল হক।৪ অক্টোবর ২০২৬ রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে মোঃ সাজ্জাদুল হক স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন।

মোঃ সাজ্জাদুল হক বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের প্রত্যাশা ও সমস্যাগুলো জানা সম্ভব। এলাকার উন্নয়ন, জনসেবা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

গণসংযোগে উপস্থিত ছিলেন কালাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান তোতা, কালাই উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, জয়পুরহাট জেলা যুবদলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ কবির, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ মামুনুর রশিদ চৌধুরী এবং বগুড়ার আজিজুল হক কলেজের সাবেক ছাত্রনেতা রেজ্জাকুল ইসলাম।

এ ছাড়া কালাই উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ জনগণ গণসংযোগে অংশ নেন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাজারের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা