October 13, 2026, 9:39 am
শিরোনাম :
করিমগ্রামে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের নির্বাচনী প্রচারণা, গণসংযোগে নেতাকর্মীরা কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের প্রস্তুতি সভা, নিরাপত্তা জোরদারে গুরুত্ব ফেরিওয়ালা ভেমরুলের সহজ-সরল জীবন: আমাদের জন্য এক বড় শিক্ষা লামার ফাঁসিয়াখালী ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রী নিখোঁজ জয়পুরহাটের ক্ষেতলালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা গোপালগঞ্জে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে ১৪৪ কোটি টাকার চক্ষু হাসপাতাল দেখার যেন কেউই নেই প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ আইচায় মা ইলিশ শিকার বন্ধ: কর্মহীন অলস সময় পার করছেন ভোলার উপকূলীয় জেলেরা

কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের প্রস্তুতি সভা, নিরাপত্তা জোরদারে গুরুত্ব

সুমন মন্ডল,কালাই উপজেলা প্রতিনিধি:

কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের প্রস্তুতি সভা, নিরাপত্তা জোরদারে গুরুত্ব

মো:সুমন মন্ডল,জয়পুরহাট প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের অংশগ্রহণে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের চলাচল নিয়ন্ত্রণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক ও পুনট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম হোসেন, কালাই পৌর বিএনপির আহ্বায়ক মো. সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মওদুদ আলম সরকার এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলীম সরকার। এ ছাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দও সভায় অংশ নেন।

সভায় দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, দর্শনার্থীদের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পূজার সার্বিক পরিবেশ সুন্দর রাখতে প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।

সভায় ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অক্ষুণ্ন রেখে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে উৎসব উদযাপনের আহ্বান জানানো হয়। দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়েও আলোচনা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপনকালীন সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট দপ্তর এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটিগুলোকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় কালাই উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা