October 26, 2026, 8:09 am
শিরোনাম :
গোপালগঞ্জে চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে রোগীর চোখ নষ্টের অভিযোগ, সাংবাদিকের সঙ্গে ফোনালাপ ঘিরে বিতর্ক তজুমদ্দিনে সোনাপুর ইউপির চেয়ারম্যান পদে আলোচনায় শাহিন শাজী জলঢাকায় ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠুর জন্মদিন পালিত ভোলা জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার সিংহ রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ নীলফামারীতে লাউয়ের বাম্পার ফলন, কিন্তু পকেটে নেই কাঙ্খিত দাম গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ ১০ কর্ম দিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ আইন সহায়ক পরিষদের কেন্দ্রীয় সদস্য হলেন অ্যাডভোকেট রেজাউল করিম শাহীন রায়গঞ্জে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু: অংশ নিলেন দুই শতাধিক তরুণ-তরুণী

মাত্রাইয়ে চেয়ারম্যান প্রার্থী পান্না চৌধুরীর নির্বাচনী অঙ্গীকার, ‘আধুনিক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়তে চাই’

মোঃ সুমন মন্ডল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

মাত্রাইয়ে চেয়ারম্যান প্রার্থী পান্না চৌধুরীর নির্বাচনী অঙ্গীকার, ‘আধুনিক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়তে চাই’

মোঃ সুমন মন্ডল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলার ১ নম্বর মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মো. পান্না চৌধুরীর সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার সমশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. পান্না চৌধুরী। এতে সভাপতিত্ব করেন কালাই উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মো. আব্দুর রব চৌধুরী (টিলু)। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাত্রাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম। সভায় স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. পান্না চৌধুরী বলেন, মাত্রাই ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলা তাঁর লক্ষ্য। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং নাগরিক সেবা সহজলভ্য করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বস্তরের মানুষের সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করেন।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। মানুষের সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে আন্তরিকভাবে কাজ করা এবং ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখা জরুরি।

সভাপতির বক্তব্যে মো. আব্দুর রব চৌধুরী (টিলু) স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন। তিনি মাত্রাই ইউনিয়নের উন্নয়ন অগ্রযাত্রায় জনগণের অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানের সঞ্চালক মো. আমিনুল ইসলামসহ সভায় উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গ ও বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও দলীয় সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করেন। বক্তারা দল যাঁকে সমর্থন দেবে, তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় মাত্রাই ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা