November 14, 2026, 5:29 pm
শিরোনাম :
পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমনিরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার ও আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু নীলফামারীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত জয়পুরহাটের কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আজ বিশ্ব ডায়াবেটিস দিবস: “ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ: সুস্থ জীবনের চাবিকাঠি” জ্ঞানাঙ্কুর মাঠে নাইট মিনিবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডাঙ্গাপাড়া কালাইয়ে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদুল হক রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির

নীলফামারীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
​
নীলফামারী প্রতিনিধি : ১৩ই শনিবার নভেম্বর ২০২৬

নীলফামারীতে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষা, বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং পারস্পরিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
​অদ্য শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে নীলফামারী জেলা জজ আদালতের কনফারেন্স রুমে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
​বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ মার্জিয়া খাতুন মহোদয়ের সভাপতিত্বে উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, নীলফামারী জনাব জিয়া উদ্দিন মাহমুদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
​সভায় বক্তারা বলেন, আইনের শাসন সুদৃঢ় করতে এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের বিকল্প নেই। মাঠপর্যায়ের নানা প্রতিবন্ধকতা দূর করে দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে নিয়মিত এ ধরনের কনফারেন্স আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
​কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব এ.বি.এম ফয়জুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন স্তরের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ (ওসি), এবং জেলা প্রশাসন, সিভিল সার্জন অফিস, সিআইডি ও নীলফামারী জেনারেল হাসপাতালের দায়িত্বশীল প্রতিনিধিরা।
​আলোচনা শেষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং সেবার মান বাড়াতে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা