October 26, 2026, 8:10 am
শিরোনাম :
গোপালগঞ্জে চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে রোগীর চোখ নষ্টের অভিযোগ, সাংবাদিকের সঙ্গে ফোনালাপ ঘিরে বিতর্ক তজুমদ্দিনে সোনাপুর ইউপির চেয়ারম্যান পদে আলোচনায় শাহিন শাজী জলঢাকায় ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠুর জন্মদিন পালিত ভোলা জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার সিংহ রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ নীলফামারীতে লাউয়ের বাম্পার ফলন, কিন্তু পকেটে নেই কাঙ্খিত দাম গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ ১০ কর্ম দিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ আইন সহায়ক পরিষদের কেন্দ্রীয় সদস্য হলেন অ্যাডভোকেট রেজাউল করিম শাহীন রায়গঞ্জে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু: অংশ নিলেন দুই শতাধিক তরুণ-তরুণী

জিন্দারপুরের রাজনীতির সঙ্গে আমাদের পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক’—উঠান বৈঠকে সাজ্জাদুল হক

মোঃ সুমন মন্ডল, জয়পুরহাট(কালাই) প্রতিনিধি

‘আমি অতিথি পাখি নই, জিন্দারপুরের রাজনীতির সঙ্গে আমাদের পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক’—উঠান বৈঠকে সাজ্জাদুল হক

মোঃ সুমন মন্ডল, জয়পুরহাট(কালাই) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার ২ নম্বর জিন্দারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইমামপুর গ্রামে উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাজ্জাদুল হক। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় অনুষ্ঠিত এ বৈঠকে তিনি নিজের রাজনৈতিক পথচলা, পারিবারিক ঐতিহ্য এবং স্থানীয় মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা তুলে ধরেন।

বিএনপি নেতা ও সমাজসেবক সাজ্জাদুল হক তাঁর বক্তব্যে বলেন, “আমি কোনো অতিথি পাখি নই। আমার পূর্বপুরুষ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আমাদের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের পরিবারের বিরুদ্ধে জিন্দারপুর ইউনিয়নে ১০টি রাজনৈতিক মামলা হয়েছে।”

তিনি আরও বলেন, এলাকার মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। মানুষের পাশে থাকা এবং সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার মধ্য দিয়েই তিনি নিজের রাজনৈতিক অবস্থানকে এগিয়ে নিতে চান। চেয়ারম্যান নির্বাচিত হলে স্থানীয় মানুষের প্রত্যাশা ও সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিবিদ মামুনুর রশিদ, সাবেক ছাত্রনেতা রাজ্জাকুল ইসলাম, বিএনপির সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, বিএনপির সাবেক যুবনেতা ফিরোজ কবির এবং জিন্দারপুর ইউনিয়ন ছাত্রনেতা নওফেল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা।

বৈঠকে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নিজেদের মতামত তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা