খোর্দ্দ রসুলপুর আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত।
মোঃ শামিম পটুয়াখালী জেলা প্রতিনিধি।
আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফসলের ফলন বৃদ্ধি এবং কৃষকদের সচেতন করার লক্ষ্যে খোর্দ্দ রসুলপুর চেয়ারম্যান বাড়িতে এ এক বিশাল ‘মাঠ দিবস’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় খোর্দ্দরসুলপুর ব্লকে এই অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কলা, ভুট্টা, শাকসবজি, নিয়ে এর প্রদর্শনী প্লটের সাফল্য তুলে ধরতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব মোঃ রাশেদুল ইসলাম, রেজুয়ানাল অফিসার SAPP রেঞ্জ প্রকল্প রংপুর অঞ্চল। কৃষিবিদ সম্প্রসারণ অফিসার মোঃ শাহ আলম, সাদুল্লাপুর গাইবান্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি উপসহকারী জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, জনাব মোঃ শেখসাদী জনাব মোঃ তৈয়েবুর রহমান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল করিম মন্ডল ।
মাঠ দিবসে বক্তারা বলেন, সনাতন পদ্ধতি ছেড়ে আধুনিক ও লাভজনক কৃষি প্রযুক্তির দিকে ঝুঁকতে হবে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার, তাই কৃষকদের জন্য উন্নত মানের বীজ, সার এবং প্রশিক্ষণ নিশ্চিত করা হচ্ছে। প্রদর্শনী প্লটের কৃষক মোঃ আব্দুল করিম মন্ডল তার অভিজ্ঞতায় জানান, আধুনিক পদ্ধতি ব্যবহারের ফলে তার জমিতে আগের তুলনায় ১০০% ফলন বৃদ্ধি পেয়েছে এবং খরচও অনেক কম হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রায় ২০০ শতাধিক জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। তারা সরেজমিনে প্রদর্শনী প্লটটি ঘুরে দেখেন এবং নতুন প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। আলোচনা সভা শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিভিন্ন পরামর্শমূলক লিফলেট বিতরণ করা হয়।
সমাপনী বক্তব্যে কৃষি কর্মকর্তা বলেন, “এই মাঠ দিবসের মূল উদ্দেশ্য হলো কৃষকদের হাতে-কলমে আধুনিক চাষাবাদ শেখানো। আমরা আশা করি, এই প্রদর্শনী দেখে পার্শ্ববর্তী এলাকার কৃষকরাও আগামীতে উন্নত জাতের ফসল চাষে উদ্বুদ্ধ হবেন।”