November 11, 2026, 2:54 pm
শিরোনাম :
সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে ড্রাম ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, আহত ১ মাদকের বিস্তার রোধে কালাইয়ে সচেতনতামূলক সমাবেশ, সুস্থ প্রজন্ম গঠনে সামাজিক আন্দোলনের আহ্বান আওয়ামীলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

জসিম মুন্সি টঙ্গীপাড়া গোপালগঞ্জ

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার পদত্যাগ
মোঃ জসিম মুন্সি গোপালগঞ্জ উপজেলা প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের একজন স্থানীয় নেতার আনুষ্ঠানিক পদত্যাগে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। দলটির প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কুশলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তয়েব আলী শেখ।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে কুশলী ইউনিয়নের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। দীর্ঘদিন দলীয় রাজনীতিতে সক্রিয় থাকলেও বয়সজনিত বিভিন্ন অসুস্থতার কারণে আর দায়িত্ব পালন সম্ভব নয় বলে জানান তয়েব আলী শেখ।

তিনি বলেন, “আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি বহুদিন ধরে যুক্ত। কিন্তু শারীরিক অসুস্থতা আমাকে বাধ্য করছে সব ধরনের রাজনৈতিক দায়িত্ব ছাড়তে। আজ থেকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে সরে দাঁড়ালাম। ভবিষ্যতে আর কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকবো না। দেশের স্বার্থে নিরপেক্ষভাবে কাজ করতে চাই।”

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমান সরকারের পতনের পর টুঙ্গিপাড়া উপজেলায় এ নিয়ে মোট ৬ জন আওয়ামী লীগ নেতা দলীয় পদ ত্যাগ করলেন। এতে এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও ভিন্নমুখী আলোচনা আরও জোরালো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা