October 2, 2026, 3:22 pm
শিরোনাম :
জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ হাতিয়ায় ‘পপি ফ্রিজ শো-রুম’-এর শুভ উদ্বোধন গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত জলঢাকায় ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন সোনাদিয়ার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে সম্ভাব্য প্রার্থী ফাহিমা গিয়াস হাতিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সেক্রেটারির কবর জেয়ারত করেন জেলা পরিষদ প্রশাসক নীলফামারী জেলায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আমাসুফ নীলফামারী জেলা কমিটি গঠন ৪৯ তম বিসিএসের গেজেটে গোপালগঞ্জে প্রার্থীর ৯ জন বাদ সোনাদিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে আরিফ কে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী

জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

মো:সুমন মন্ডল,জয়পুরহাট প্রতিনিধি:

জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

মো:সুমন মন্ডল,জয়পুরহাট প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক।

শুক্রবার বিকেল ৪টার দিকে মহেশপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত শোনেন সাজ্জাদুল হক। এ সময় তিনি ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নির্বাচিত হলে জিন্দারপুর ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করবেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন, সাধারণ মানুষের কথা শুনবেন এবং ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখবেন। তাদের কয়েকজন সাজ্জাদুল হকের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং নিজেদের মতামত তুলে ধরেন। তবে স্থানীয়দের কেউ কেউ জানান, প্রার্থীদের প্রতিশ্রুতির পাশাপাশি নির্বাচনের পর বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ও জবাবদিহিতার বিষয়টিও তারা গুরুত্ব দিয়ে দেখছেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা যুবদলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফিরোজ কবির, আজিজুল হক কলেজের সাবেক ছাত্রনেতা রেজ্জাকুল ইসলাম, কালাই উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা