ভোলায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ১৪ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর
বিশেষ প্রতিবেদক :ইমন রহমান
ভোলায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উদ্যোগে গ্রাহকদের মাঝে মোট ২ কোটি ১৪ লাখ ২৫ হাজার ৩০০ টাকা বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র নিজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি. এম. ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী, ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন এবং প্রকল্প পরিচালক ও বিভাগীয় প্রধান মাসুদ রানা মাসুম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ এইচ. এম. ফরিদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন একক বীমা প্রকল্পের জেনারেল ম্যানেজার ইয়াকুব আলী শামীম।
প্রধান অতিথির বক্তব্যে বি. এম. ইউসুফ আলী বলেন, ভোলায় এ পর্যন্ত প্রায় দেড় লাখ গ্রাহককে বীমা দাবির চেক দেওয়া হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক ও বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ডে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা জমা রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, গ্রাহকদের আস্থা ধরে রাখতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত ৬ হাজার ৭০০ কোটি টাকার বেশি বীমা দাবি গ্রাহকদের পরিশোধ করা হয়েছে। ভবিষ্যতে মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকদের ম্যাচুরিটি ও অন্যান্য পাওনা পরিশোধের ব্যবস্থা আরও সহজ করা হবে।
গ্রাহকদের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বাড়াতে গ্রামে গ্রামে মাইকিংয়ের মাধ্যমে তথ্য পৌঁছে দেওয়ার কথাও জানা